1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
স্নাতক পাশেই চাকরি দেবে কমিউনিটি ব্যাংক | Boishakhi Online কর্মী নেবে সীমান্ত ব্যাংক, আবেদন অনলাইনে সারা দেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নানা আয়োজন প্রদীপের আলোয় ভাগ্য বদলানোর স্বপ্ন রংপুরের কুমারপল্লিতে সৌদি আরবে বিমানবন্দরে বিধিনিষেধ, ১৮০ ফ্লাইটের ২৩ হাজার যাত্রী ভোগান্তিতে হৃদয়ের অপরাজিত ২৪২, লিড নিয়ে ৩৮৬ রানে থামল বাংলাদেশ ‘দফাদার কিংবা মহল্লাদার নয়, এখন থেকে আপনারা গ্রাম পুলিশ’ গ্রাম পুলিশের বেতন বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর, দেওয়া হবে মোবাইল বিলও অবহেলিত সিনেমা জিতল ১৮টি আন্তর্জাতিক পুরস্কার, দর্শকদের কাঁদাচ্ছে ‘পায়ার’ ক্ষমতাচ্যুত করে পেনাকে গৃহবন্দি, প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট আলিয়ানা

মেধা বিকাশে রাজউকে বিজনেস ফেস্টিভ্যাল শুরু

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ জানুয়ারি, ২০১৭
  • ১২৮ Time View

শিক্ষার্থীদের মেধা বিকাশে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হলো রাজউক ‘ন্যাশনাল বিজনেস ফেস্টিভ্যাল ২০১৭’। বুধবার সকালে রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজে দুইদিনব্যাপী আয়োজিত এই ফেস্টিভ্যাল উদ্বোধন করা হয়। এতে ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন।

অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসেবে আছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কম ও জাগো এফএম।

এতে প্রধান অতিথির বক্তব্যে এটিএন বাংলার চেয়ারম্যান মাহাফুজুর রহমান বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এমন সৃজনশীল আয়োজন করা প্রয়োজন। এর মাধ্যেমে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটে। এ উদ্দেশ্যেই আমরা এসব কর্মকাণ্ডে এই শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছি। শুধু ফেস্টিভ্যাল নয় নানামুখী সাংস্কৃতিক কর্মকাণ্ডে আমরা এসব শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে থাকবো।’

পরে তিনি তার সফল জীবনের নানা দিক তুলে ধরে শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন।

উদ্বোধন অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে প্রাণ কনফেকশনারির হেড অব মার্কেটিং (এইচওএম) সাখায়াত আহমেদ বলেন, ‘শিক্ষার্থীদের মেধা বিকাশে  রাজউক উত্তরা কলেজের জন্মলগ্ন থেকে আমরা সঙ্গে রয়েছি। সামাজিক উন্নয়নে নিজেদের দায়বদ্ধতা থেকে প্রাণ-আরএফএল গ্রুপ এই ভূমিকা পালন করছে।’ ভবিষ্যতেও এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে নিজেদের ভূমিকা অব্যাহত থাকবে বলে তিনি জানান।

বিজনেস ফেস্টিভ্যালে রাজধানীর রাজউক উওরা মডেল কলেজ, সিটি, হলিক্রস, নটরডেম, বিএফ শাহীন কলেজসহ ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন।  স্বল্প ব্যয়ে ও পরিবেশবান্ধব পণ্যসামগ্রী নিয়ে তাদের প্রতিযোগিতা করার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ