1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

নাটোরে বিপুল পরিমাণ নকল প্রসাধনী ও ওষুধ জব্দ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ জানুয়ারি, ২০১৭
  • ১৪৪ Time View

নাটোরে একটি নকল প্রসাধনী কারখানায় অভিযান চালিয়ে বিভিন্ন বিদেশি কোম্পানির নামে প্যাকেটজাত প্রায় ৫০ লাখ টাকার নকল প্রসাধনী ও ওষুধ জব্দ করেছে র‌্যাব-৫।

র‌্যাব-৫ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার আশরাফুল ইসলাম জানান, মঙ্গলবার রাতভর গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার চাঁদপুর এলাকার শহিদুল ইসলামের কারখানায় অভিযান চালায় র‌্যাব-৫ এর সদস্যরা।

এসময় নকল মালামাল জব্দ ও কারখানার মালিক শহিদুল ইসলামকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়। পরে কারখানাটি সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়।

র‌্যাব-৫ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ল-অফিসার সারোয়ার আলম এই জরিমানার আদেশ দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ