1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

প্রেমের কথা স্বীকার করলেন সোনম কাপুর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০১৭
  • ১৩০ Time View

বলিউডের ফ্যাশন ডিভা হিসেবে বরাবরেই আলোচনায় থাকেন বলিউড তারকা সোনম কাপুর। সর্বশেষ তার অভিনীত ‘নীরজা’ ছবিটিও ব্যাপক প্রশংসা কুঁড়িয়েছে দর্শক-সমালোচকদের। কিন্তু নিজের ব্যক্তিগত জীবন নিয়ে সবসময়ই চুপ ছিলেন সোনম। তবে সম্প্রতি একটি টিভি অনুষ্ঠানে নিজের প্রেম নিয়ে মুখ খুলেছেন তিনি!

জানা যায় জনপ্রিয় টিভি শো ‘কফি উইথ করন’- এ সম্প্রতি উপস্থিত হয়েছিলেন কারিনা কাপুর ও সোনম কাপুর। সেখানেই দুজনের ব্যক্তিগত জীবন নিয়ে আলাপ হয়। প্রেম নিয়ে করন জোহরের এক প্রশ্নের জবাবে সোনম বলেন, ‘লন্ডন প্রবাসী ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে একটা সম্পর্ক ছিলো। আমরা প্রায়ই একসাথে ডেটিংয়েও যেতাম।’

তবে এতোটুকুর বেশি কিছু বলতে চাননি এই গ্ল্যামার গার্ল। তিনি বলেন, ‘ব্যক্তিগত সম্পর্কগুলো আমার কাছে খুব পবিত্র। তাই এটা গোপন রাখতেই পছন্দ করি আমি।’

কিন্তু ওইটুকু কথাতেই কোটি ভক্তের হৃদয় ভেঙ্গে খান খান। সবাই ভাবছেন, তবে কী ওই লন্ডন প্রবাসী ব্যবসায়ীর গলাতেই মালা পড়াবেন অনিল তনয়া সোনম! সেটা সময়ই বলে দেবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ