1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

ছয় বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০১৭
  • ১৩২ Time View

ধারাবাহিক উত্থানে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স সাড়ে পাঁচ হাজার পয়েন্ট অতিক্রম করেছে। সেই সঙ্গে লেনদেন চলে এসেছে ২ হাজার কোটি টাকার ঘরে। মঙ্গলবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৯৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৭৫ পয়েন্টে উন্নীত হয়েছে। আর লেনদেন হয়েছে ২ হাজার ৬৪ কোটি ৯৬ লাখ টাকা। ২০১০ সালের ৬ ডিসেম্বরের পর অর্থাৎ ছয় বছরের মধ্যে সর্বোচ্চ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৮টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে ২২৪টিরই দাম বেড়েছে। অপরদিকে ৮৬টির দাম কমেছে এবং ১৮টির দাম অপরিবর্তীত রয়েছে।

টাকার অংকে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। এদিন কোম্পানির ৭৪ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা বারাকা পাওয়ারের ৫২ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৪৪ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে যমুনা অয়েল।

লেনদেনের শীর্ষে এরপর রয়েছে, লংকাবাংলা ফাইন্যান্স, এমজেএল, বিবিএস, কেয়া কসমেটিকস, সামিট পাওয়ার, ইসলামী ব্যাংক এবং ডেক্সো।

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসইএক্স ১৭১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৩৭৯ পয়েন্টে। এদিন সিএসইতে ১১৪ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

সিএসইতে লেনদেন হওয়া ২৭৬টি ইস্যুর মধ্যে দাম বেড়েছে ১৮৬টির, কমেছে ৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ