1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

রাজধানীতে ট্রাকচাপায় প্রাণ গেল চাচা-ভাতিজার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০১৭
  • ১১৭ Time View

রাজধানীর ধোলাইখালে একটি ট্রাকের চাপায় দু’জন নিহত হয়েছেন। সম্পর্কে তারা চাচা-ভাতিজা।

সোমবার রাতে ধোলাইখালের চিশতিয়া কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- চাচা আলমগীর হোসেন (৪০) ও তার ভাতিজা আব্দুর রাহিম (১০)।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ক্যাম্প পুলিশের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের পরিবারের বরাত দিয়ে বাচ্চু মিয়া জানান, তারা গেন্ডারিয়ার দ্বীন নাথ সাহা রোডের ২৭/জে বাড়িতে থাকতেন। ইসলামপুরে কাপড়ের দোকান বন্ধ করে মোটরসাইকেলে ফেরার সময় ট্রাকটি তাদের চাপা দেয়।

ময়নাতদন্তের জন্য দু’জনের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ