1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

বাণিজ্য মেলায় বিস্ক ক্লাব’র ছাড়ের ছড়াছড়ি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ জানুয়ারি, ২০১৭
  • ৭৮ Time View

বাণিজ্য মেলায় স্বাস্থ্যসম্মত সুস্বাদু বেকারি পণ্য নিয়ে এসেছে দেশের অন্যতম খাদ্য প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান প্রাণ গ্রুপের ‘বিস্ক ক্লাব’। দারুণ সব অফারে সর্বোচ্চ ৪০ শতাংশ ছাড়ে বিস্কুট ও কেক বিক্রি করছে প্রতিষ্ঠানটি।

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রধান ফটক দিয়ে ঢুকতেই বাম পাশে ১৯ নম্বর প্যাভিলিয়নে পাওয়া যাচ্ছে ‘বিস্ক ক্লাব’র সব পণ্য।

মেলায় বিস্ক ক্লাবের দায়িত্বরত মো. হেলিম সরকার জাগো নিউজকে বলেন, আমাদের বিস্কুট, কেকসহ সব বেকারি পণ্যই স্বাস্থ্যসম্মত ও এক্সপোর্ট কোয়ালিটি। ভারত, নেপাল, মধ্যপ্রাচ্য ও আফ্রিকাসহ পৃথিবীর বিভিন্ন দেশে রফতানি হচ্ছে বিস্ক ক্লাবের পণ্য। ক্রেতা-দশনার্থীদের কাছে পণ্যগুলো পরিচয় করিয়ে দিতে আমরা মেলায় অংশগ্রহণ করেছি।

bisk
মেলায় বেশকিছু নতুন পণ্যসহ ৫০টির বেশি আইটেম রয়েছে। নতুন পণ্যের মধ্যে রয়েছে পটাটো স্পাইসি, টিকটক ও সুগার ফ্রি বিস্কুট অন্যতম।

মেলা উপলক্ষে ক্রেতাদের জন্য ৯টি বিশেষ অফারে ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দিচ্ছে বিস্ক ক্লাব। বিসকু টাইম, ফান টাইম, কিডস ম্যাজিক, সুপার সেভারসহ নানা নামের অফার। সর্বনিম্ন ৮০ থেকে সর্বোচ্চ ২৫০ টাকায় পাওয়া যাচ্ছে এসব অফার। এছাড়া অফার ব্যতীত সর্বনিম্ন ১০০ টাকার পণ্য কিনলে ১০ শতাংশ নগদ মূল্যছাড়।

মেলায় ক্রেতাদের পছন্দের শীর্ষে রয়েছে বিস্ক ক্লাবের ফান টাইম অফারটি। বিস্কুট কেকসহ ৫ ধরনের পণ্যের এ প্যাকেজটির বাজার মূল্য ২৪৫ টাকা। কিন্তু মেলা উপলক্ষে ক্রেতা পাচ্ছেন মাত্র ১৫০ টাকায়।

bisk

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ