1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

আলোচনার মাধ্যমেই বিমানের সমস্যার সমাধান : ফারুক খান

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ এপ্রিল, ২০১২
  • ১৬১ Time View

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী ফারুক খান বলেছেন, ‘আলোচনার মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চলমান সমস্যার সমাধান করা হবে।’

শুক্রবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা ‘ইউনাইটেড এয়ারওয়েজ-মনিটর ঢাকা ট্রাভেল মার্ট’র উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

সংস্থার পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার এক দফা দাবি আদায়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মীরা ১৬ এপ্রিল থেকে ৪৮ ঘণ্টা ধর্মঘটের ডাক দিয়েছেন।

এ প্রেক্ষাপটে বিমান মন্ত্রী বলেন, ‘বিমানকর্মীরা যেমন আন্দোলন করছেন, তেমনি এর পরিচালনা পর্ষদেরও এ বিষয়ে চিন্তাভাবনা রয়েছে। সবাইকে নিয়েই বসা হবে। আলোচনার মাধ্যমেই বিষয়টির সমাধান করা হবে।’

বিমানের বৈমানিক, কেবিন ক্রু, কর্মকর্তা-কর্মচারীরা ‘বিমান বাঁচাও ঐক্য পরিষদ’র ব্যানারে গত ৫ মার্চ থেকে আন্দোলন চালিয়ে আসছেন।

এ দাবিতে সোমবার মহাসমাবেশ কর্মসূচি পালন করবে ‘বিমান বাঁচাও ঐক্য পরিষদ’। দাবি আদায়ে ঐক্য পরিষদের নেতারা আন্দোলনের পাশাপাশি সরকারের উচ্চ পর্যায়ে যোগাযোগও করছেন। এরই অংশ হিসেবে তারা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী ফারুক খানের সঙ্গেও দেখা করেন।

ধর্মঘটের কারণে বিমানের গ্রাউন্ড হ্যান্ডেলিং পুরোপুরি বন্ধ থাকবে। সেই সঙ্গে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরও অচল হয়ে পড়বে। কারণ বিমানই দেশের প্রধান এই বিমানবন্দরটির সব এয়ারলাইন্সের গ্রাউন্ড হ্যান্ডেলিং’র কাজ করে থাকে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদ ভেঙে দিতে ঐক্য পরিষদ ১৫ মার্চ পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল। এর আগে ‘বিমান বাঁচাও ঐক্য পরিষদ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার দাবিতে বিমানের প্রধান কার্যালয়ে সামনে বিক্ষোভ সমাবেশ, অবস্থান ধর্মঘট কর্মসূচি, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ