1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

রাজশাহীতে ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০১৭
  • ২০৬ Time View

রাজশাহীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা। বৃহস্পতিবার সকালে রাজশাহী কলেজ মাঠে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহীর বিভাগীয় কমিশনার আব্দুল হান্নান। এবারের মেলায় সরকারি ও বেসরকারি ৫০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

রাজশাহী জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীনের সভাপতিত্বে উদ্বোধনীতে বক্তব্য রাখেন, রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পারভেজ রায়হান, রাজশাহী কলেজের অধ্যক্ষ হবিবুর রহমান, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক আলী হোসেন প্রমুখ। পরে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন অতিথিরা।

প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলার স্টল উন্মুক্ত থাকবে। আয়োজনের দ্বিতীয় দিন ১৩ জানুয়ারি দুপুর ২টায় তথ্য প্রযুক্তি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। একই দিনে বিকেল ৩টায় আউটসোর্সিং বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আগামী ১৪ জানুয়ারি দুপুর ১২টায় মাল্টিমিডিয়া ক্লাসরুম বিষয়ে কনটেন্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। একই দিনে বিকেল পৌনে ৪টায় সমাপনী অনুষ্ঠিত হবে। সেখানে জেলার ডিজিটাল কার্যক্রমে অবদান রাখায় ৯টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ