1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

এক লাখ চারাগাছ বিতরণ করবে গুডলাক স্টেশনারি

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ জানুয়ারি, ২০১৭
  • ৬০ Time View

‘ঢাকা বাঁচুক সবুজে, তবেই তো আমরা বাঁচবো ঢাকাতে’ এই স্লোগানকে সামনে নিয়ে রাজধানীর বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে এক লাখ চারাগাছ বিতরণ করবে গুডলাক স্টেশনারি। সেইসঙ্গে ৪০টি স্কুলের আঙিনায় বাগানও করে দেবে তারা।

নগরবাসীর মধ্যে সচেতনতা বাড়ানোর কর্মসূচির অংশ হিসেবে ভবিষ্যৎ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে ‘সবুজ ঢাকা’ ও প্রাণ-আরএফএল এর যৌথ উদ্যোগে আগামী ১৫ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ৪০টি স্কুলে এ ক্যাম্পেইন। এ কর্মসূচির তত্ত্বাবধানে থাকছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।

বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে গুডলাক স্টেশনারির ব্রান্ড ম্যানেজার ফাহিম হোসেন বলেন, আগামী ১৫ জানুয়ারি সকাল ১১টায় মনিপুর উচ্চ বিদ্যালয়ে গুডলাক গ্রিন ঢাকা ক্যাম্পেইনের কার্যক্রমের উদ্বোধন করবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক।

আয়োজকরা বলেন, নগরমুখী মানুষের চাপ সামলাতে ঢাকায় প্রতিনিয়ত পাল্লা দিয়ে বাড়ছে আবাসন, যানবাহন আর কমছে খোলা জায়গা, গাছ। ১৫ মিলিয়ন বসবাসকারী  মানুষের জন্য নিবন্ধিত যানবাহনের সংখ্যাই ১০ লক্ষাধিক। শুধু যানবাহন থেকে নির্গত কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণই বছরে ২২ হাজার পাউন্ড, এছাড়া কলকারখানা-আবাসিক তো রয়েছেই। এর পরিমাণ দাঁড়িয়েছে  ভয়াবহ। নাসার সাম্প্রতিক গবেষণায় প্রমাণিত হয়েছে যে-বায়ুমণ্ডলে কার্বন-ডাই-অক্সাইডের আধিক্যই তাপমাত্রা বৃদ্ধির প্রধান কারণ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ