1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্বজুড়ে থাকা আমেরিকানদের জন্য একটি হালনাগাদ সতর্কবার্তা জারি তেলের কৃত্রিম সংকট রোধে সাতক্ষীরায় সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক পেট্রোল পাম্প পরিদর্শন সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে : এলজিআরডি মন্ত্রী ৪ মাসের মধ্যে সর্বনিম্নে স্বর্ণের দাম ট্রাম্পের আলটিমেটামে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম হরমুজ পারাপারে জাহাজপ্রতি ২০ লাখ ডলার নিচ্ছে ইরান ৬ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে কোনো সমঝোতা নয়: ইরান বিশ্ব অর্থনীতি বড় হুমকির মুখে: আইইএ প্রধান মেধা ও প্রযুক্তিতে দেশকে এগিয়ে নেবে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী লেভেলক্রসিংয়ে অটোমেটিক গেট নির্মাণ করা হবে: কৃষিমন্ত্রী

বেনাপোল ইমিগ্রেশনে ভিসা জটিলতায় শতাধিক যাত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ জানুয়ারি, ২০১৭
  • ৬৮ Time View

বেনাপোল চেকপোস্টের আন্তর্জাতিক পুলিশ ইমিগ্রেশনে ভিসা জটিলতার কারণে বিভিন্ন দেশের শতাধিক পাসপোর্টযাত্রী আটকে আছেন সকাল থেকে।

বুধবার সকাল থেকে বিদেশি পাসপোর্ট যাত্রীদের হাতে লেখা ভিসা বেনাপোল ইমিগ্রেশন গ্রহণ করছে না। বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের একটি নির্দেশনা জারির পর ইমিগ্রেশন পুলিশ এ ধরনের বিদেশি যাত্রীদের বাংলাদেশে প্রবেশে বাধা দিচ্ছে।

এদিকে হঠাৎ করে এ ধরনের সিদ্ধান্তের পর বেনাপোল ইমিগ্রেশনে হাতে লেখা পাসপোর্টযাত্রীদের ভিসা এন্ট্রি না করায় বিদেশ থেকে আসা পাসপোর্ট যাত্রীরা পড়েছেন মহাবিপাকে। ভোর বেলা ইমিগ্রেশনে এসে তারা শীতের মধ্যে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছেন পাসপোর্টের আনুষ্ঠানিকতা শেষ করতে না পেরে। এসব পাসপোর্টযাত্রীদের মধ্যে ভারতীয় নাগরিকই বেশি।

ভারতীয় পাসপোর্টযাত্রীরা জানান, ভারতের কাস্টমস ও ইমিগ্রেশন তাদের হাতে লেখা পাসপোর্টের উপর কোনো বিধি নিষেধ না করায় এবং এন্ট্রি সিল দেয়ায় তারা এদেশে এসে পাসপোর্টের আনুষ্ঠানিকতা শেষ করতে পারছে না।

ভারতের উত্তর ২৪ পরগনা জেলার সঙ্গীতা বিশ্বাস এবং মিঠুন চক্রবর্তী জানান, বাংলাদেশে বেড়াতে এসে ভোর বেলায় বেনাপোল পৌঁছেছেন। এখন পাসপোর্ট এর ভিসা জটিলতার কারণে সমস্যায় পড়েছেন।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল আহম্মেদ জানান, কোনো হাতে লেখা ভিসা পাসপোর্টধারী যাত্রীদের বেনাপোল ইমিগ্রেশন দিয়ে প্রবেশ করতে দেওয়া হবে না। এরকম একটি পরিপত্র অফিসিয়ালভাবে আসায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

তবে এটা শুধু ২০১৭ সালের জানুয়ারি মাসের ভিসার ক্ষেত্রে প্রযোজ্য। ২০১৬ সালের যে সমস্ত হাতে লেখা পাসপোর্ট রয়েছে তাদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

তিনি আরো জানান, ভারতীয় ইমিগ্রেশন পুলিশকে জানুয়ারি মাসে হাতে লেখা ভিসার মাধ্যমে বিদেশি যাত্রীদের বাংলাদেশে না পাঠানোর জন্য জানানো হয়েছে। এখন যারা বাংলাদেশে আসতে চান অবশ্যই তাদের ডিজিটাল স্টিকার লাগানো ভিসা আনতে হবে।

ইতোমধ্যে যারা বাংলাদেশে ঢুকে পড়েছেন তাদের মধ্যে শুধুমাত্র বিশ্ব ইজতেমায় আসা যাত্রীদের ছাড় দেওয়া হচ্ছে। ভারতসহ অনান্য দেশের যাত্রীদের ফিরে যাওয়ার জন্য বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ