1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

বিয়েতে রাজি না হওয়ায় প্রেমিকার ঘর পুড়িয়ে দিল প্রেমিক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০১৭
  • ১০১ Time View

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার সিধলকুড়ায় বিয়ে করতে রাজি না হওয়ায় প্রেমিকার ঘর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে প্রেমিক।

সোমবার গভীর রাতে ডামুড্যা উপজেলার বড় সিধলকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, জেলার ডামুড্যা উপজেলার সিধলকুড়া ইউনিয়নের সিধলকুড়া গ্রামের শহীদ বাঘার ছেলে রিপন বাঘার (২৩) সঙ্গে বড় সিধলকুড়া গ্রামের সোহরাফ সরদারের ছেলের বউ লাইজুর (২৫) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

এক সময় রিপন লাইজুকে বিয়ের প্রস্তাব দিলে তিনি বিবাহিত হওয়ায় প্রস্তাবে রাজি হননি। এর আগেও রাজি না হওয়ায় রিপন দুইবার তার ঘর পোড়ানোর হুমকি দেন। তারই ধারাবাহিকতায় সোমবার লাইজুর ঘরে আগুন দেয় রিপন।

তবে লাইজু প্রেমের বিষয়টি অস্বীকার করে বলেন, রিপন আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। আমি রাজি না হওয়ায় ঘরে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে সে।

এ ব্যাপারে ডামুড্যা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, ঘটনাটি আমি সকালে শুনে পুলিশ পাঠিয়েছি। তদন্ত হচ্ছে। তবে কেউ এখন পর্যন্ত থানায় অভিযোগ করতে আসেননি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ