1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

ওয়েস্ট হ্যামের জালে ম্যানসিটির গোল উৎসব

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ জানুয়ারি, ২০১৭
  • ১০৮ Time View

ওয়েস্ট হ্যামকে ৫-০ গোল ব্যবধানে হারিয়ে এফএ কাপের চতুর্থ রাউন্ড নিশ্চিত করলো ম্যানচেস্টার সিটি । গতকাল লন্ডন স্টেডিয়ামে ওয়েস্ট হ্যামকে লজ্জাজনক হারের স্বাদ উপহার দিয়ে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে পেপ গার্দিওলার শিষ্যরা।

শুরু থেকেই আক্রমণ করে খেলতে থাকা সিটি প্রথম গোলের দেখা পায় ৩৩ মিনিটে। পেনাল্টিতে ওয়েস্ট হ্যামের গোলরক্ষককে বোকা বানিয়ে প্রতিপক্ষের জালে প্রথম বল পাঠান মিডফিল্ডার তোরে।

Mencity

শুরু থেকেই এলোমেলোভাবে খেলতে থাকা ওয়েস্ট হ্যামের মিডফিল্ডার হাভার্ড নর্ডভেট এর আত্মঘাতী গোলের সুবাদে ৪১ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় গার্দিওলার সিটি। ঠিক দুই মিনিট ব্যবধানেই স্টার্লিংয়ের নিচু করে দেয়া ক্রস বল থেকে গোল করেন ডেভিড সিলভা। ৪৩ মিনিটে ডেভিড সিলভার গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে  প্রথমার্ধ শেষ করে সিটি।

mencity

দ্বিতীয়ার্ধের ঠিক ৫ মিনিট পর আর্জেনটাইন ফরওয়ার্ড আগুয়েরোর গোলে আবারো এগিয়ে যায় সিটি। ওয়েস্ট হ্যামের খেলোয়াড়দের গোল হতাশায় ডুবিয়ে ৮৪ মিনিটে নলিতোর কর্নার থেকে হেডে প্রতিপক্ষের জালে বলে পাঠান জন স্টোনস। পরবর্তীতে ৫-০ গোলের বড় ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়েন পেপ গার্দিওলার সিটি।এ জয়ের সুবাদে এফএ কাপের চতুর্থ রাউন্ড নিশ্চিত করলো তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ