1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
২০২৭ এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করলো নেপাল শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা ভিলেন অভিনেত্রী: মেজর হাফিজ স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা ঢাকার রাশিয়ান হাউসে বাংলাদেশ ও রাশিয়ার সাংস্কৃতিক মেলবন্ধন চার হাজার শিক্ষার্থী নিয়ে রাবি ছাত্রশিবিরের নবীনবরণ মাসুদ হত্যা মামলা: ২ বছরেও তদন্তে দৃশ্যমান অগ্রগতি নেই চাইনিজ তাইপেকে হারিয়ে সপ্তম বাংলাদেশ ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে চায় সরকার | Boishakhi Online যুদ্ধ ও অর্থনৈতিক সংকটকালে কেন নজর কাড়ছে এবারের ব্রিকস সম্মেলন? আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগের লক্ষ্য : বাণিজ্যমন্ত্রী

শাবির জামালপুর অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী ১৭ ফেব্রুয়ারি

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ জানুয়ারি, ২০১৭
  • ৪১৭ Time View

‘এসো মিলি শেকড়ের টানে’ এ স্লোগান নিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জামালপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘জামালপুর অ্যাসোসিয়েশন, সাস্ট’ এর প্রথম পুনর্মিলনী আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

শনিবার অ্যাসোসিয়েশনের সভাপতি খালেদ সাইফুল্লাহ ইলিয়াস ও সাধারণ সম্পাদক মশিউর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দু’দিন ব্যাপী অনুষ্ঠানের প্রথমদিন ১৭ ফেব্রুয়ারি র্যা লি, স্যুভেনির প্রকাশনা, খেলাধুলা, সাবেক শিক্ষার্থীদের স্মৃতিচারণ, সেমিনার, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, বারবিকিউ ও ফানুস উড্ডয়ন করা হবে। দ্বিতীয় দিন মাধবপুর লেকে বনভোজন ও গ্রান্ড ডিনারের আয়োজন করা হবে।

এ পুনর্মিলনীতে অংশগ্রহণের সুবিধার্থে রেজিস্ট্রেশন শুরু হবে ৭ জানুয়ারি শনিবার থেকে। চলবে ১০ ফেব্রুয়ারি শুক্রবার পর্যন্ত।

রেজিস্ট্রেশনের জন্য সাবেক শিক্ষার্থীদের ১ হাজার ৫০০ টাকা, বর্তমানদের ৫০০ টাকা এবং নবীন শিক্ষার্থীদের জন্য ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ