1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ ২ ডাকাত গ্রেফতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০১৭
  • ২২৯ Time View

ব্রাহ্মণবাড়িয়ায় সিদ্দিকুর রহমান (৪০) ও রাষ্টু মিয়া (২২) নামে দুই ডাকাতকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে জেলার বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের কইছামোড়া গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সিদ্দিক কইছামোড়া গ্রামের আবদুল আজিজের ছেলে ও রাষ্টু মিয়া পাঁচগাও গ্রামের কাজল মিয়ার ছেলে।

বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ আটকের বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ কইছামোড়া এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে সিদ্দিক ও রাষ্টুকে গ্রেফতার করে।

এসময় তাদের কাছ থেকে একটি পাইপগান, দুই রাউন্ড কার্তুজ ও দুইটি রামদা উদ্ধার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে ডাকাতির অভিযোগে একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ