1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন

সুনামগঞ্জ সীমান্তে বিজিবি-বিএসএফ যৌথ টহল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০১৭
  • ১১২ Time View

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিরেন্দ্রনগর সীমান্তে বিজিবি-বিএসএফ এর যৌথ টহল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ যৌথ টহল চলে।

আন্তর্জাতিক সীমানা পিলার ১১৯১ এর বাগলী এলাকা থেকে ১১৯৩ এর মাঝেরছড়া এলাকা পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার এলাকাজুড়ে টহল অনুষ্ঠিত হয়।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সুনামগঞ্জ ব্যাটালিয়ন-২৮ এর কমান্ডিং অফিসার নাসির উদ্দিন আহমদ (পিএসসি) জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, চোরাচালান, নারী ও শিশু পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধসহ উভয় দেশের সীমান্তরক্ষীদের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক জোরদারের লক্ষ্যে এ যৌথ টহল অনুষ্ঠিত হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, টহলে বাংলাদেশের পক্ষে ৬ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিরেন্দ্রনগর বিওপি ক্যাম্পের (বর্ডার অবজারবেশন পোস্ট) কোম্পানি কমান্ডার সুবেদার ইলিয়াস মজুমদার।

অপরদিকে ভারতের পক্ষে ৭ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএসএফ-১১ এর অধীন বাগলী ক্যাম্পের ইন্সপেক্টর এন.কে সিং।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ