1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিস্তার ঠেকানো ও প্রাণহানি কমাতে দিনরাত কাজ চলছে: স্থানীয় সরকারমন্ত্রী আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি ‘কোনো ধরনের উগ্রতা ও উচ্ছৃঙ্খলতাকে আমরা প্রশ্রয় দেব না’ ইউপি নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক: শামা ওবায়েদ বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন কাল

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০১৭
  • ১১২ Time View

ম্যাকলেইন পার্কের ইতিহাসের এক নতুন অধ্যায় শুরু। নেপিয়ারের এ মাঠে আর অল্প কিছু সময় পর হবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। তাতে স্বাগতিক নিউজিল্যান্ডের প্রতিপক্ষ বাংলাদেশ। এই মাত্র টসও হয়ে গেল। বাংলাদেশ অধিনায়ক মাশরাফি টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। তার মানে স্থানীয় সময় সন্ধ্যা সাতটা আর বাংলাদেশ সময় দুপুর ১২ টায় ইমরুল কায়েসকে সঙ্গে নিয়ে টাইগারদের ইনিংস শুরু করবেন তামিম ইকবাল।

আগের রাতে ম্যাকলিন পার্কে বৃষ্টি হয়েছে। তবে মুষলধারে নয়। ঝিরঝিরে। ইলশেগুঁড়িরও বলা যায়। আজ সকাল ১০টা পর্যন্ত নেপিয়ারের আকাশ ছিল মেঘে ঢাকা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সে ইলশেগুঁড়ির কমে একদম হালকা টিপ টিপ বৃষ্টিতে রুপান্তরিত হয়। বেলা ১২ টা পর্যন্ত সূর্য আর মেঘের লড়াই হয়েছে। তারপর যত সময় গড়িয়েছে ততই পরিষ্কার হয়েছে নেপিয়ারের আকাশ।

এদিকে আজকের ম্যাচের লাইন আপ আগেই জানা। ১৫ জনের মধ্য থেকে এ ম্যাচের বাইরে আছেন অলরাউন্ডার শুভগত হোম, দুই পেসার শুভাশীষ রায় ও তাসকিন আহমেদ এবং বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।

তার মানে মুশফিকুর রহিমের কিল্প হিসেবে ওয়ানডের দুই ম্যাচ খেলা নুরুল হাসান সোহানকে ধরে এ ম্যাচে বাংলাদেশের ব্যাটসম্যান আটজন ( তামিম, ইমরুল, সাব্বির, সাকিব, মাহমুদউল্লাহ, সৌম্য, মোসাদ্দেক ও নুরুল হাসান)। পেসার তিন জন অধিনায়ক মাশরাফি। রুবেল হোসেন ও মোস্তাফিজ। স্পেশালিষ্ট স্পিনার সে অর্থে সাকিব একা। ওয়ানডের মত টি- টোয়েন্টি সিরিজের প্রথম খেলায়ও বাংলাদেশের ওপেনিং জুটি তামিম ইকবাল আর  ইমরুল কায়েস। তিন নম্বরে সাব্বির রহমান রুম্মন। সৌম্য সরকারকে খেলনো হবে ছয় নম্বরে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ