1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিশ্বকাপ খেলা দেখতে যাওয়ার পথে আর্জেন্টিনা সমর্থকদের ওপর গুলি, আহত ৪ সুইজারল্যান্ড সফর বাতিল করলেন জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলকে সতর্ক করে ভ্যান্স বললেন ‘আমরা ছাড়া তোমাদের আর কেউ নেই’ ডিপফেক বিতর্কে গুগল-মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি আনোয়ারায় দেশের প্রথম ফ্রি ট্রেড জোনের অনুমোদন নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান

গাদ্দাফি পুত্র সাইফ গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ নভেম্বর, ২০১১
  • ২৩১ Time View

লিবিয়ার প্রয়াত নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফকে আটক করা হয়েছে। শনিবার এ খবর নিশ্চিত করেছেন দেশটির অন্তর্বর্তী সরকারের বিচারমন্ত্রীসহ অন্য কর্মকর্তারা।

তারা জানিয়েছেন, কয়েকজন দেহরক্ষীসহ সাইফকে আটক করা হয়েছে। তবে এ সময় তার সঙ্গে ক্ষমতাচ্যুত প্রশাসনের শীর্ষ স্থানীয় কেউ ছিলেন না।

পশ্চিমাঞ্চলীয় পার্বত্য শহর জিনতানের ওবারিতে বিদ্রোহীরা তাকে আটক করে জানান তারা।

সর্বশেষ খবরে তাকে হেলিকপ্টারে করে ত্রিপোলিতে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গেছে।

বিচারমন্ত্রী মোহাম্মদ আল আলাগি বলেছেন, ‘সাইফকে ওবারি এলাকা থেকে আমরা আটক করেছি। তবে কোনভাবেই আঘাত পাননি।’

উল্লেখ্য, গত মাসে মুয়াম্মার গাদ্দাফি নিজ শহর সিরতে বিদ্রোহীদের হাতে ধরা পড়েন। আটকের সময়ই এক বিদ্রোহী সেনার গুলির আঘাতে নিহত হন তিনি।

আন্তর্জাতিক অপরাধ আদালত সাইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। লিবিয়ায় গৃহযুদ্ধের সময় মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘঠনের দায়ে তাকে বিচারের মুখোমুখি করা হতে পারে।

এদিকে, জাতীয় অন্তর্বর্তী পরিষদের (এনটিসি) এক কর্মকর্তা বলেছেন, এ ঘটনার বিস্তারিত পরীক্ষা-নীরিক্ষা করছে সরকার।

জিনতানের ফিল্ড কামান্ডার বশির তায়েলবা শনিবার অন্য কারণে একটি সংবাদ সম্মেলন ডেকেছিলেন। এখানে তিনি সাইফ আটকের খবর সাংবাদিকদের জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ