1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

চট্টগ্রামে বস্তিতে আগুন

Reporter Name
  • Update Time : সোমবার, ২ জানুয়ারি, ২০১৭
  • ৯৬ Time View

চট্টগ্রাম নগরীর সদরঘাট থানাধীন মাইল্যার বিল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এছাড়া আগুনে একটি মসজিদ, একটি ফোরকানিয়া মাদরাসা, ২০টি ঘর ও ৬টি দোকান পুড়ে গেছে।

রোববার দিনগত রাত সোয়া একটার দিকে বৈদ্যুতিক শটসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন অপারেটর বিশ্বান্তর বড়ুয়া।

তিনি জানান, আগুন লাগার খবর পেয়ে নন্দনকানন, চন্দনপুরা, লামার বাজার, বন্দর ও আগ্রাবাদ ইউনিটের ১৭টি গাড়ি চেষ্টা চালিয়ে সকাল সোয়া ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ