1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
ইবিতে জাতীয় গণিত অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হৃদয়-মুশফিকের ব্যাটে স্বস্তি নিয়ে দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ ফ্যাসিবাদী শক্তিকে মানুষ আর রাজনীতি করতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি গণঅভ্যুত্থান ও গণভোটের রায়ের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ রোনালদোর অর্জনের পুনরাবৃত্তি অসম্ভব: ইনফান্তিনো ব্যাংক ধসের জেরে প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনার পদত্যাগ বর্ণাঢ্য আয়োজনে শুরু সাফ ফুটবল উৎসব চরম জলবায়ু ঝুঁকিতে ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ, তালিকায় বাংলাদেশও ৫০টি বিশ্ববিদ্যালয়ে চালু হবে তৃতীয় ভাষা শিক্ষা কেন্দ্র: ইউজিসি চেয়ারম্যান রাশিয়ার কাছ থেকে দীর্ঘমেয়াদে এলএনজি-এলপিজি সরবরাহ পেতে চায় বাংলাদেশ

দুই দিনেই দুই লাখ ছাড়ালো মম’র গানের ভিডিও

Reporter Name
  • Update Time : সোমবার, ২ জানুয়ারি, ২০১৭
  • ১২৭ Time View

বছরের শেষ দিনে বিশেষ চমক হিসেবে সিএমভি’র ব্যনার থেকে প্রকাশ পেয়েছে অন্যস্বাদের একটি মিউজিক ভিডিও। ইউটিউবসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশিত এই গানের নাম ‘বাকির ফসল’।

জুয়েল মোর্শেদের সুর-সংগীতে তৈরি এই গানটি দিয়ে মাত্র দুই দিনের ব্যবধানে সবাইকে চমকে দিলেন গ্ল্যামারাস কণ্ঠশিল্পী মাহফুজা মম। তার গানটি ইউটিউবে প্রকাশের দুই দিনের মাথায় (২ জানুয়ারি) প্রায় ২ লাখবার দেখা হয়েছে। যা কোনো নতুন শিল্পীর ক্ষেত্রে নতুন রেকর্ড বলেই মনে করছেন গানটির সুরকার জুয়েল মোর্শেদ।

তিনি বলেন, ‘বছরের শেষদিন একটি ভিডিও প্রকাশ করে মাত্র দুই দিনের মাথায় সেখান থেকে এমন সাড়া পাবো- এমনটা কল্পনাও করিনি আমরা। এটা শ্রোতা-দর্শকদের পক্ষ থেকে নতুন বছরের সারপ্রাইজ গিফটের মতো মনে হচ্ছে। ধন্যবাদ মম এবং সিএমভি’কে, দু’পক্ষই আমার ওপর বিশ্বাস রেখেছেন বলে। আশা করি বছরের সেরা হিট গানের একটি হবে এটি।’

শাহান কবন্ধের কথায় এই গানটিতে মম ছাড়াও র্যাপ অংশে অসাধারণ কণ্ঠ দিয়েছেন রাফসান। গল্পনির্ভর গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন রণজিৎ রায়। আর এতে মডেল হিসেবে দারুণ পারফর্ম করেছেন মম নিজেই। সঙ্গে আছেন র্যাপার রাফসান ও আরও তিনটি মজার চরিত্রে অভিনয় করেছেন শাহান গাজী, মানব এবং মিজান।

গানটি প্রসঙ্গে মম বলেন, ‘এই যে সফলতা, তার পুরো কৃতিত্ব জ্যু (জুয়েল মোর্শেদ) ভাইয়ার। বছরের শুরুটা এমন অসাধারণ হবে, সেটি আসলেই ভাবিনি। গানটি শ্রোতা-দর্শকরা পছন্দ করছেন বলেই আমাদের শ্রম স্বার্থক হলো।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ