1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসায় আর্থিক সামর্থ্য প্রমাণের শর্ত কঠোর হচ্ছে স্বপ্ন-বঞ্চনার নাটক ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’, আসছে শিল্পকলায় মুক্তিযুদ্ধের সিনেমা বানাতে চান বিপাশা হায়াত, কেন? ২০২৭ সালেই শৈশবের ক্লাবে ফিরছেন মেসি? বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের ঘটনায় পলাতক ট্রাকচালক গ্রেপ্তার সৌদি আরবে নিহত ৫ প্রবাসীর মরদেহ আসছে কাল দেশের ৪৯ বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা প্রকাশনায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া

জাতীয় পার্টির মহাসমাবেশ আজ

Reporter Name
  • Update Time : রবিবার, ১ জানুয়ারি, ২০১৭
  • ৭২৩ Time View

দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে জাতীয় পার্টি। সংসদের প্রধান বিরোধী দলটি সকাল ১০টায় বক্তৃতা পর্বের মাধ্যমে সমাবেশ শুরু করবে। এতে সভাপতিত্ব করবেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। পার্টির শীর্ষ নেতারা মহাসমাবেশে বক্তৃতা দেবেন।

মহাসমাবেশ স্মরণীয় করে রাখতে ইতোমধ্যে ব্যাপক প্রচার চালিয়েছেন দলটির নেতারা।  সারা দেশ থেকে লক্ষাধিক নেতাকর্মী এতে অংশ নেবেন বলে মনে করছেন তারা। সোহরাওয়ার্দী উদ্যান ও মৎস্য ভবন থেকে শাহবাগ পর্যন্ত ১৫০টি মাইক লাগানো হয়েছে।

দেখা গেছে- পার্টির চেয়ারম্যান এরশাদ ও সিনিয়র কো-চেয়ারম্যান এবং বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের বিশাল আকৃতির ছবি শোভা পাচ্ছে মাঠজুড়ে। এছাড়া পুরো উদ্যান ভরে গেছে নেতাকর্মীদের ব্যানার-ফেস্টুনে। মৎস্য ভবন থেকে শাহবাগে একাধিক তোরণ নির্মাণ করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জাতীয় পার্টি।

মহাসমাবেশ সম্পর্কে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি বলেন, শক্তিহীনের সঙ্গে কেউ বন্ধুত্ব করে না। আমাদের দলের যে জনসমর্থন ও সাংগঠনিক শক্তি রয়েছে তা প্রমাণ করতে হবে। আর সে শক্তি প্রদর্শনের দিন হচ্ছে ১ জানুয়ারি। এদিন সারাদেশ থেকে লাখো জনতা ঢাকায় মিলিত হয়ে এরশাদের শক্তির প্রমাণ দেবে।

গত ৩০ ডিসেম্বর জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও দলের সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধীদলের নেত্রী রওশন এরশাদ দলের মহাসমাবেশের মঞ্চ পরিদর্শন করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ