1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসায় আর্থিক সামর্থ্য প্রমাণের শর্ত কঠোর হচ্ছে স্বপ্ন-বঞ্চনার নাটক ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’, আসছে শিল্পকলায় মুক্তিযুদ্ধের সিনেমা বানাতে চান বিপাশা হায়াত, কেন? ২০২৭ সালেই শৈশবের ক্লাবে ফিরছেন মেসি? বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের ঘটনায় পলাতক ট্রাকচালক গ্রেপ্তার সৌদি আরবে নিহত ৫ প্রবাসীর মরদেহ আসছে কাল দেশের ৪৯ বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা প্রকাশনায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া

৪ রেটিং পয়েন্ট হারালো বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১৬
  • ১৩৪ Time View

দীর্ঘ ২৮ মাস পর আবারো হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ। আর কিউইদের বিপক্ষে হোয়াইটওয়াশ হওয়ায় বাংলাদেশ ওয়ানডে র্যা ঙ্কিংয়ে ৪ রেটিং পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ। সিরিজ শুরুর আগে ৯৫ পয়েন্ট নিয়ে সাতে থাকা বাংলাদেশের বর্তমান রেটিং পয়েন্ট ৯১।

আইসিসি এখনও বাংলাদেশের রেটিং পয়েন্ট ঘোষণা করেনি। তবে ওয়ানডে সিরিজ শুরুর আগে আইসিসি এক ইমেইলে জানিয়েছিল, বাংলাদেশ যদি ৩-০ ব্যবধানে সিরিজ হারে তাহলে ৪ রেটিং পয়েন্ট হারাবে। আর ৪ রেটিং পয়েন্ট হারানোয় পাকিস্তানের খুব কাছাকাছি চলে এসেছে বাংলাদেশ।

ওয়ানডে র্যা ঙ্কিংয়ে আটে থাকা পাকিস্তানের রেটিং পয়েন্ট ৮৯। বাংলাদেশের থেকে মাত্র ২ রেটিং পয়েন্ট পিছিয়ে তারা। বছরের শুরুতেই অস্ট্রেলিয়ার সঙ্গে ৫টি ওয়ানডে খেলবে পাকিস্তান। আর সিরিজ জিতে বাংলাদেশকে টপকে যাওয়ার সম্ভাবনা থাকবে পাকিস্তানের। পাকিস্তানের পর নয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট ৮৬।

উল্লেখ্য, ২০১৯ বিশ্বকাপে সরাসরি অংশ নিতে হলে ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত র্যা ঙ্কিংয়ের শীর্ষ আটে থাকতে হবে বাংলাদেশকে। আর না পারলে ২০১৮ সালে আইসিসি সহযোগী দেশের সঙ্গে কোয়ালিফাইং ম্যাচ খেলে বিশ্বকাপের টিকিট পেতে হবে বাংলাদেশকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ