1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১৬
  • ১২৭ Time View

দিনাজপুরের নবাবগঞ্জে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।

শনিবার সকাল ৬টার দিকে নবাবগঞ্জ উপজেলার রাণীপুকুর নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

নবাবগঞ্জ থানা পুলিশের  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আব্দুল হাকিম আজাদ জানান, সকালে ওই এলাকায় দিনাজপুর থেকে ছেড়ে যাওয়া বাবলু এন্টারপ্রাইজের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।  এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছে। পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক করতে দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো অপসারণ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ