1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থা নিয়ে যা জানা গেল আজ সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক শাহ আমানতে আরো ৭ ফ্লাইট বাতিল, দুর্ভোগে যাত্রীরা আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে প্রাণ গেল বাবা-ছেলে-নাতনির ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৬৬ শান্তি ফেরাতে যুক্তরাষ্ট্রের আলোচনার প্রস্তাব, যা বলছে ইরান অস্ট্রেলিয়ার পার্লামেন্টে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন বিশ্বজুড়ে থাকা আমেরিকানদের জন্য একটি হালনাগাদ সতর্কবার্তা জারি তেলের কৃত্রিম সংকট রোধে সাতক্ষীরায় সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক পেট্রোল পাম্প পরিদর্শন

হাটহাজারীতে ৩ দিনের ইজতেমা শুরু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০১৬
  • ৮৩ Time View

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়নের চারিয়া গ্রামে প্রথমবারের মত আঞ্চলিক বিশ্ব ইজতেমা শুরু হয়েছে আজ বৃহস্পতিবার থেকে। তিনদিন এ ব্যাপী ইজতেমা চলবে।

আগামী শনিবার আখেরি মোনাজাতের মাধ্যমে ইজতেমা সমাপ্ত হবে। ইজতেমাতে বুধবার থেকেই মুসল্লিরা আসতে শুরু করেছেন। এ উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

ইজতেমা আয়োজনকারী কর্তৃপক্ষ ইতোমধ্যে মসজিদ, অজু করার ব্যবস্থা, পানীয় জলের জন্য নলকুপ স্থাপন, পানি সংরক্ষণের জন্য হাউজ, ইজতেমায় আগত মুসল্লিদের গোসলের জন্য হালদা প্যারালাল খাল ও আশাপাশে পুকুরে ঘাটলা নির্মাণ, বিদেশি মেহমানদের থাকার আবাসস্থল, বয়ান করার জন্য মঞ্চ ও মুসল্লিদের বসার জন্য প্যান্ডেল তৈরিসহ নানা আনুসাঙ্গিক কাজ সম্পন্ন করেছে।

সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সফলভাবে ইজতেমা সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে কর্মকর্তা কর্মচারীদের ইজতেমা স্থলে কাজ করার জন্য দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। প্রশাসনের কাজ কর্ম তদারকির জন্য উপজেলা প্রশাসনের ৬ কর্মকর্তার সমন্ময়ে একটি শক্তিশালী মনিটরিং কমিটি গঠন করা হয়েছে।

প্রশাসন সূত্রে জানায়, ইজতেমায় আইনশৃঙ্খলা রক্ষার জন্য পুলিশের একটি নিয়ন্ত্রণ কক্ষ করা হয়েছে। চারটি পর্যাবেক্ষণ টাওায়ার স্থাপন করা হয়েছে। ইজতেমা প্রাঙ্গণে সার্বক্ষণিক নজরদারি রাখার জন্য ২০টি সিসি ক্যামরা বসানো হয়েছে। চট্টগ্রাম-নাজিরহাট মহাসড়কে যানযট নিরসনের জন্য সার্বক্ষণিক পুলিশ মোতায়ন রাখা হয়েছে।

১২শ পুলিশ ইজতেমার শান্তিশৃঙ্খলা রক্ষার জন্য নিয়জিত রয়েছে। চারিয়া বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ থেকে সিসি ক্যামরার মাধ্যমে সমস্ত বিষয় তদারকিতে রাখা হচ্ছে। তাছাড়া আরো তিনটি স্থানে পুলিশ ক্যাম্প স্থাপন করে আইনশৃঙ্খলার বিষয় পর্যাবেক্ষণ করা হবে।

এছাড়া পর্যাপ্ত সংখ্যক র্যাব, বিজিবি, আনসার ও বিভিন্ন ইউনিয়ন থেকে এনে গ্রাম পুলিশ সদস্যদের নিয়োগ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ