1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

গাজীপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১৬
  • ১৬৮ Time View

15গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে রেল পুলিশ মরদেহটি উদ্ধার করেছে।

নিহত যুবকের পরিচয় জানা যায়নি। তার পরণে নেভিব্লু রঙের ফুল প্যান্ট ও লাল-কালো টি-শার্ট রয়েছে।

জয়দেবপুর জংশন ফাঁড়ির পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. দাদন মিয়া জানান, ঢাকা-ময়মনসিংহ রেল রুটের রাজেন্দ্রপুর এলাকায় দুপুরে অজ্ঞাত ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেয়। পরে বিকেল সাড়ে ৩টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

তিনি আরো জানান, মরদেহের পাশে মোবাইল ফোন সেট ও ইয়ার ফোন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে তিনি ইয়ারফোন ব্যবহার করে রেল লাইন ধরে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় মাথায় আঘাত প্রাপ্ত হয়ে মারা গেছেন।

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ