1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:১২ অপরাহ্ন

কর্মস্থলে শ্রমিকের মৃত্যুতে ক্ষতিপূরণ ৫ লাখ টাকা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১৬
  • ১৫৭ Time View

14কর্মস্থলে কোনো শ্রমিক মৃত্যুবরণ করলে ক্ষতিপূরণ হিসেবে তার পরিবারকে ৫ লাখ টাকা দেয়া হবে।  আগামী জানুয়ারী মাস থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক।

তিনি বলেন, শ্রমিক কল্যাণে সরকার গঠিত কেন্দ্রীয় তহবিল থেকে দেয়া হবে ৩ লাখ টাকা। আর আগের নিয়মে পাবেন ২ লাখ। এছাড়া শ্রম আইন অনুযায়ী মালিক পক্ষের দেয়া সুযোগ সুবিধাও পাবেন।

মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত গার্মেন্টস বিষয়ক ক্রাইসিস কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, সেন্ট্রাল ফান্ডে বর্তমানে ৩০ কেটি টাকা জমা হয়েছে। ক্রমান্বয়ে বাড়বে। এ ফান্ডের পুরো অর্থ গার্মেন্টেসের শ্রমিকদের কল্যাণে ব্যয় করা হবে। কোনো শ্রমিকের সন্তান পাবলিক প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পেয়ে ৩ লাখ, জেনারেল বিষয়ে ৫০ লাখ, কোনো শ্রমিক দুরারোগ্য রোগে আক্রান্ত হলে ১ লাখ, পঙ্গুত্ববরণ করলে ২ লাখ, অঙ্গহানি ঘটলে ১ লাখ টাকা ফান্ড থেকে দেয়া হবে।

প্রসঙ্গত, শতভাগ রফতানিমুখী শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের কল্যাণে সম্প্রতি কেন্দ্রীয় তহবিল গঠন করে সরকার। গত ১ জুলাই থেকে পোশাক শিল্পের রফতানি আয়ের ০ দশমিক ০৩ ভাগ সরাসরি শ্রমিক কল্যাণ কেন্দ্রীয় তহবিলে জমা হচ্ছে।

তহবিলে জমাকৃত অর্থ থেকে সুবিধাভোগীদের দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু বা স্থায়ী অক্ষমতা বা অঙ্গহানি হলে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত অনুদান দেয়া হতো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ