1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিস্তার ঠেকানো ও প্রাণহানি কমাতে দিনরাত কাজ চলছে: স্থানীয় সরকারমন্ত্রী আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি ‘কোনো ধরনের উগ্রতা ও উচ্ছৃঙ্খলতাকে আমরা প্রশ্রয় দেব না’ ইউপি নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক: শামা ওবায়েদ বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন কাল

আমাদের হারের অনেক কারণ আছে : মাশরাফি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১৬
  • ১৮০ Time View

26নিউজিল্যান্ড সফরে যাওয়ার আগেই মাশরাফি জানিয়েছিলেন, এই সফরে টাইগারদের জন্য নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। চ্যালেঞ্জটা আসলে বিদেশের মাটিতে ভালো করার। কিউইদের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৭৭ রানের হারের পর সেই চ্যালেঞ্জটাই বোধ হয় উল্লেখ করতে চেয়েছিলেন মাশরাফি। তবে পুরোপুরি খোলাসা করেননি। জানালেন, প্রথম ওয়ানডেতে হারের অনেক কারণ আছে।

কী সেই কারণগুলো? নিউজিল্যান্ডের কন্ডিশন, কিউই পেস বোলিংয়ের সামনে নড়বড়ে অবস্থা, বোলিংয়ে খেই হারিয়ে ফেলা নাকি ফিল্ডিংয়ে দুর্বলতা? অনেক কারণই হয়তো এক হারের জন্য দায়ী হতে পারে। বিশেষ করে বোলিংয়ে নিজেদের সমস্যাটা উল্লেখ করতে ভুল করেননি মাশরাফি।

 

৩৪২ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ দলের টপঅর্ডার ব্যাটসম্যানরা ব্যর্থতার পরিচয় দিয়েছেন। যার প্রভাব পড়েছে মিডেল-লোয়ার অর্ডারেও! এ ছাড়া মুশফিকুর রহীমের চোটও বাংলাদেশকে ভাবিয়ে তুলছে।

৪৪.৫ ওভারে ২৬৪ রানে গুটিয়ের যায় টাইগারদের ইনিংস। ম্যাচ শেষে টাইগার দলপতি মাশরাফি বলেন, ‘আমাদের বেশ কিছু ওভারে শট পিচ বল হয়েছে। তাতে রান বেরিয়ে এসেছে। রান ২৮০-৩০০ হওয়া উচিত ছিল। ৩৪২ রান অনেক বেশি। তাছাড়া আমাদের টপঅর্ডারে ৩ জন রান করতে পারেনি। সব মিলিয়ে আমাদের হারের অনেক কারণও আছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ