1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

সাকিবদের হারিয়ে প্লে-অফে খুলনা, রংপুরের বিদায়

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ ডিসেম্বর, ২০১৬
  • ১৮৫ Time View

মিরপুর থেকে: প্লে-অফে ওঠার বাঁচা-মরার ম্যাচে দুর্দান্ত জয়ে বিপিএলের কোয়ালিফায়ার-১ নিশ্চিত করেছে খুলনা টাইটান্স। ‍ঢাকা ডায়নামাইটসের দেয়া ১৫৯ রানের লক্ষ্যটা ছয় উইকেট ও ১২ বল হাতে রেখেই টপকে যায় খুলনা। অর্ধশতক হাঁকিয়ে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন মাহমুদউল্লাহ রিয়াদ।

পয়েন্ট টেবিলে পাঁচ থেকে দুইয়ে উঠে এসেছে খুলনা (১৪)। পাঁচে নেমে যাওয়ায় আসর থেকে বিদায় নিল রংপুর রাইডার্স। তৃতীয় স্থানে অবনমনে চিটাগং ভাইকিংসকে এলিমিনেটর বাধা পেরোতে হবে। প্রতিপক্ষ রাজশাহী কিংস। দু’দলের পয়েন্টই সমান ১২।

অন্যদিকে, সরাসরি ফাইনালের লক্ষ্যে শীর্ষে থাকা ঢাকার (১৬) বিপক্ষেই মাঠে নামবে খুলনা। অাগামী ৬ ডিসেম্বর (মঙ্গলবার) এলিমিনেটর ও কোয়ালিফায়ার-১ ম্যাচ দু’টি অনুষ্ঠিত হবে। পরদিন দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে এলিমিনেটর জয়ী ও কোয়ালিফায়ার-১ এর পরাজিত দল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ