1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

রাজধানীতে অজ্ঞানপার্টির ৩ সদস্য আটক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০১৬
  • ৭৩ Time View

15রাজধানীর পল্টন থানা এলাকায় অভিযান পরিচালনা করে অজ্ঞানপার্টির তিন সদস্যকে আটক করেছে ডিএমপি’র গোয়েন্দা (পূর্ব) বিভাগ।

আটককৃতরা হলেন মো. রনি (২৫), মো. রাজীব (২০) ও মো. রিফাত (২২)। এ সময় তাদের হেফাজত থেকে ৩ কৌটা হালুয়া ও ৪৮০টি নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়।

সোমবার দিবাগত রাতে ডিবি পূর্ব বিভাগের মতিঝিল জোনাল টিম মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামের সামনে থেকে তাদেরকে আটক করে।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এডিসি মোহাম্মদ ইউসুফ আলী জানান, আটককৃতরা আন্তঃজেলা অজ্ঞান পার্টির সদস্য। ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় তারা বাস, সিএনজি ও রেলওয়ে স্টেশনে অবস্থান করে যাত্রীদের টার্গেট করে তাদের কৌশলে চেতনানাশক ওষুধ সেবন করিয়ে সবকিছু লুটে নেয়। আটককৃতদের বিরুদ্ধে পল্টন থানায় মামলা করা হয়েছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ