1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

বাড়ির ছাদে বাগান করলে লাখ টাকা পুরস্কার

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ নভেম্বর, ২০১৬
  • ১১৬ Time View

28বায়ুতে কার্বন ডাই অক্সাইড কমাতে এবং পরিবেশের তাপমাত্রা নিয়ন্ত্রণে বাড়ির ছাদে বাগান করেছেন রাজধানীর এমন ১০ মালিককে গ্রিন অ্যাওয়ার্ড দেবে সবুজ ঢাকা নামে একটি পরিবেশবাদী সংগঠন।

সোমবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় সংগঠনটি।

আয়োজকরা জানান, ঢাকা শহরে কার্বন ডাই অক্সাইডের পরিমান অনেক বেশি। গাছাগাছালিও পর্যাপ্ত নেই। এছাড়া পরিবেশ বিপর্যয়ের অন্যতম কারণ বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমান বৃদ্ধি।

তারা বলেন, ঢাকায় কিভাবে এটা কমিয়ে ভারসম্যে রাখা যায় এবং সুস্থ স্বাভাবিক জীবন অতিবাহিত করা যায় সেই পরিকল্পনা থেকেই আমরা (সবুজ ঢাকা) সবাইকে ছাদ বাগানে আগ্রহী করছি। প্রতি বাড়িতে একটি করে ছাদ বাগান হলে ঢাকা শহরের তাপমাত্রা ভারসম্যের মধ্যে থাকবে।

সংবাদ সম্মেলনে জানানো হয় সবুজ ঢাকা’র পক্ষ থেকে বিজয়ী মালিকদের সার্টিফিকেট, ক্রেস্ট প্রদান ছাড়াও তার বাড়ির হোল্ডিং ট্যাক্স ১০ শতাংশ মওকুফ এবং বাগান পরিচর্চা বাবদ ১ বছরে জন্য ১ লাখ টাকা প্রদান করা হবে। এছাড়া ছাদ বাগানকারী মালিক সবুজ ঢাকার সঙ্গে নিবন্ধিত হলে তাদেরকে বিনামূল্যে গাছের চারা দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সবুজ ঢাকার উপদেষ্টা প্রীতি চক্রবর্তী, শাখাওয়াত হোসেন, চেয়ারম্যান রুপাই ইসলাম, প্রকল্প পরিচালক গোলাম মোস্তফা রাজ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ