1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত পাবনা মানসিক হাসপাতাল বিনোদনের জায়গা নয়: স্বাস্থ্যমন্ত্রী

এনবিআরের সিদ্ধান্ত অমান্য করে মংলা কাস্টমসের নতুন টেন্ডার

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ নভেম্বর, ২০১৬
  • ১৪৫ Time View

26জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সিদ্ধান্ত অমান্য করে পরপর চারটি টেন্ডারের সিদ্ধান্ত না দিয়ে নতুন করে আবার টেন্ডার আহ্বান করেছে মংলা কাস্টমস কর্তৃপক্ষ।

আগের টেন্ডার গুলোর সিদ্ধান্ত না হওয়ায় ঠিকাদাররা পড়েছেন চরম বিপাকে। ৪/৫ কোটি টাকার ব্যাংক ড্রাফট আটকে যাওয়ায় নতুন করে তারা টেন্ডারে অংশ নিতে পারছেন না। তার উপর আবার প্রতিমাসে ব্যাংকের সুদ দিতে হচ্ছে।

সূত্র জানায়, মংলা বন্দরে আটকে থাকা গাড়িসহ অন্যান্য মালামাল বিক্রির জন্য গত জুলাই মাসের ২৭ তারিখ আহ্বান করা হয় নিলাম সেল ৭, এরপর গত ৩১ আগস্ট নিলাম সেল ৮, ২৭ সেপ্টেম্বর নিলাম সেল ৯ এবং ২৫ অক্টোবর নিলাম সেল ১০ আহ্বান করা হয়। এতে মংলা কাস্টমসের দেড়শতাধিক ঠিকাদার অংশ নেন। টেন্ডারগুলোর জামানাত দেয়ার জন্য ঠিকাদাররা ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেন।

ঠিকাদাররা অভিযোগ করে বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের সিদ্ধান্ত হলো প্রতি মাসের টেন্ডারের সিদ্ধান্ত প্রতি মাসেই জানিয়ে দিতে হবে। কিন্তু এর আগেও মংলা কাস্টমস কর্তৃপক্ষ সেই সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলী প্রদর্শণ করেছে। এবার আবারও করছে।

ঠিকাদাররা ব্যাংক থেকে চড়া সুদের ঋণ নিয়ে জামানাতের টাকা দেন। কিন্তু সিদ্ধান্ত আটকে যাওয়ায় মাসের পর মাস ঠিকাদারদের সুদ গুনতে হচ্ছে।

এ ব্যাপারে মংলা কাস্টমসের ডেপুটি কমিশনার জাহাঙ্গীর আলম বলেন, আমরা এনবিআর এর নির্দেশনা মেনে চলি। আগের টেন্ডারগুলোর যাচাই বাছাইয়ের কাজ চলছে। খুব শিগগিরই এগুলোর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ