1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত স্বপ্ন অপূর্ণ রেখেই বিদায় বললেন ম্যাক্সওয়েল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৪৯, মামলা ৫৭ সোলার এক্সপোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী কর্মক্ষম জনগোষ্ঠীকে কাজে লাগাতে পারছে না বাংলাদেশ, সতর্ক করল বিশ্বব্যাংক বিশ্বে দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত?

হলে হিটারের আগুনে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী দগ্ধ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ নভেম্বর, ২০১৬
  • ৩০৫ Time View

23রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক ছাত্রী হিটারের আগুনে দগ্ধ হয়েছেন। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দগ্ধ সাদিয়া ইরতিজ (২০) দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। আগুনে তার পিঠের ৮ শতাংশ ঝলসে গেছে। সাদিয়া ইরতিজের বাড়ি পঞ্চগড়ে বলে জানা গেছে।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে এ দুর্ঘটনা ঘটে।

হলের প্রাধাক্ষ্য তুহিন ওয়াদুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও হল কর্তৃপক্ষ সূত্র জানায়, হলের গণরুমে থাকেন সাদিয়া। সকালে হিটার বন্ধ করতে গেলে অসাবধানতাবসত তার গায়ের কাপড়ে আগুন ধরে যায়। এ সময় তার চিৎকারে কক্ষের শিক্ষার্থীরা ছুটে এসে দ্রুত উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক মারুফুল ইসলাম জানান, আগুনে ওই শিক্ষার্থীর পিঠের ৮ শতাংশ ঝলসে গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ