1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

টেকনাফে ১৫ কোটি টাকার ইয়াবা জব্দ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ নভেম্বর, ২০১৬
  • ১৭২ Time View

26কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফনদী সীমান্তে ইয়াবা পাচারকারীর সঙ্গে বিজিবির গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১৫ কোটি টাকা মূল্যের ৫ লাখ পিস ইয়াবাসহ একটি নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার ভোরে এ ঘটনা ঘটে। এসময় কেউ হতাহত হয়নি এবং কোনো পাচারকারীকেও আটক করা সম্ভব হয়নি।

টেকনাফ ২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ দুপুর ১টার দিকে জানান, ভোরের দিকে মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান আসার গোপন সংবাদে তার নেতৃত্বে নাফনদীর জালিয়াপাড়া থেকে সাবরাং পর্যন্ত এলাকায় বিজিবির কয়েকটি টহল দল অবস্থান নেয়।

আড়াই নং স্লুইচ গেইট সংলগ্ন আলোগোলা প্রজেক্ট এলাকা দিয়ে ইয়াবা পাচারকারীরা ইয়াবা ভর্তি একটি নৌকা নিয়ে টেকনাফ কূলে আসছিল। এসময় তীরে বিজিবির উপস্থিতি টের পেয়ে বিজিবিকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি বর্ষণ করে তারা। বিজিবিও আত্মরক্ষার্থে ৮ রাউন্ড পাল্টা গুলি করলে পাচারকারীরা নৌকা থেকে নদীতে লাফ দিয়ে মিয়ানমার দিকে চলে যায়।

এসময় বিজিবি তল্লাশি চালিয়ে ৫ লাখ পিস ইয়াবাসহ একটি নৌকা উদ্ধার করতে সক্ষম হয়। তবে হতাহত কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৫ কোটি টাকা বলে জানান তিনি।

উদ্ধারকৃত ইয়াবাসমূহ ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে যা পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে সংশ্লিষ্টদের উপস্থিতিতে ধ্বংস করা হবে বলে জানিয়েছেন বিজিবির এ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ