1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক অনুমোদন জটিলতায় ১ নভেম্বর চালু হচ্ছে না সেন্টমার্টিন রুটের জাহাজ সাতক্ষীরা-খুলনা মহাসড়কের দুই পাশে আরটিভির উদ্যোগে বৃক্ষরোপণ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিশাল ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী ট্যাংকারে আগুন, দাবি আইআরজিসির খুলনা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের নেতৃত্বে নাজমুল-তাওহীদ শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি?

নিউজিল্যান্ড সফর শেষ শহীদের!

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ নভেম্বর, ২০১৬
  • ১৬০ Time View

25কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ফিল্ডিং করার সময় বল তাড়া করতে গিয়ে দড়ির সঙ্গে হোঁচট খেয়ে পড়ে যান মোহাম্মদ শহীদ। ওই সময় ধরাধরি করে মাঠ থেকে উঠিয়ে নেয়া হয় ঢাকা ডায়নামাইটসের এই পেসারকে। পরে আর ফিল্ডিং করতে মাঠে নামতে পারেননি তিনি।

আজ রোববার এমআরআই’র বিপোর্টে জানা গেছে, লিগামেন্টে বড় ধরনের সমস্যা ধরা পড়েছে শহীদের। ১৫ দিনের পূর্ণ বিশ্রাম লাগবে তার। ডিসেম্বরে মাঠে নামা সম্ভব নয়। আর তাতে নিউজিল্যান্ড সফর শেষ শহীদের!

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জাগো নিউজের সঙ্গে আলাপকালে জানান, এমআরআই’র রিপোর্ট অনুযায়ী শহীদের লিগামেন্টের সমস্যা গুরুতর। এজন্য ১৫ দিন পূর্ণ বিশ্রামে থাকতে হবে তাকে। ১৫ দিন পর রিভিউ করে দেখা হবে। এ ধরনের ইনজুরিতে আরো সময় লাগে।

বিসিবির প্রধান চিকিৎসকের দেয়া তথ্য অনুযায়ী, মোহাম্মদ শহীদের নিউজিল্যান্ড সফরে যাওয়া সম্ভব নয়।

এ ছাড়া জাগো নিউজের সঙ্গে আলাপকালে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর কণ্ঠেও একই সুর, ‘শহীদের লিগামেন্টের ইনজুরি গুরুতর। ডিসেম্বরে তার মাঠে নামা সম্ভব নয়।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ