1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

অনিশ্চয়তায় আবারো সাইফ-কারিনার বিয়ে!

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ এপ্রিল, ২০১২
  • ২০৬ Time View

চলতি বছরের সবচেয়ে আলোচিত সাইফ-কারিনার বিয়ের অপেক্ষায় যখন বিশ্ববাসী ঠিক তখন আবারো বিয়ের তারিখ পেছানোর ঘোষনা দিলেন বলিউড ছোটে নবাব সাইফ আলী খান। গার্লফ্রেন্ড কারিনাকে বিয়ে করার চাইতে পরিবারের দায়িত্বই এখন তার মাথায় ভর করেছে। আর তাই ছোট বোন সোহা আলী খানের বিয়ের পরই নিজেদের বিয়ের কথা ভাববেন সাইফ-কারিনা।

‘এজেন্ট বিনোদ’ ছবি মুক্তির পর সাইফ-কারিনা পরিবার থেকে তাদের বিয়ের তারিখ ঘোষনা দেবার কথা ছিল। ভক্তরাও সে ঘোষনার অপেক্ষায় ছিল। অনেকে ধারণা করেছিলেন , ২৩ মার্চ ছবিটি মুক্তি পেলে আর দেরী না করবেননা সাইফ-কারিনা। ১লা এপ্রিলেই বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নিবেন তারা। কিন্তু ছবি মুক্তির পর আবারো ঘুরে গেল সবকিছু। ছোটে নবাবের মাথায় চেপে বসলো পরিবারের দায়িত্ব পালন করেই নিজের বিয়ের কথা ভাববেন তিনি। আর তাই এ বছরের শেষে নভেম্বরের দিকে ছোট বোন সোহা আলী খানকে বিয়ের আনুষ্ঠানিকতার মাধ্যমে তুলে দিতে চান তার বয়ফ্রেন্ড কুনাল খেমুর হাতে। পতৌদির পরিবার থেকে ইতিমধ্যেই সোহা-কুনালের বিয়ের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষনার ব্যবস্থাও নেয়া হচ্ছে।

গেল বছর সেপ্টেম্বরে বাবা নবাব পতৌদির মৃত্যুর পর নবাবের পাগড়ি পরানো হয় ছোটে নবাব সাইফ আলী খানকে। সে সঙ্গে পরিবারের সব দায়িত্বও ঘাড়ে এসে পরে তার। আর সে দায়িত্বশীলতার কথা ভেবেই ছোট বোনকে আগে বিয়ে দিতে চান তিনি। এমনকি ছোটে নবাব সিদ্ধান্তও নিয়েছেন, বাবা নবাব পতৌদির মৃত্যু একবছর পূর্তি না হওয়া পযর্ন্ত তাদের পরিবারে বিয়ের সানাই বাজবেনা। তাই সোহা-কুনালের বিয়ের সময়টাও ঠিক করা হয়েছে বছরের শেষে নভেম্বরে।

অন্যদিকে বলিউড অভিনেতা কুনাল খেমুও এক সাক্ষাতকারের বলেছিলেন, সাইফ-কারিনার বিয়ের অপেক্ষায় থেমে থাকবেনা আমাদের বিয়ে। তারা দুজনই খুব ব্যস্ত সময় কাটান। কাজের অবসর বের করে বিয়ের আনুষ্ঠানিকতা কবে নাগাদ তারা করবেন তা নিশ্চিত না। আর আমি সোহার সঙ্গে আমার বিয়েটা শিগগিই সারতে চাই।

সাইফ-কারিনার বিয়ে নিয়ে যেমন ভক্তদের তাড়া তেমনি সোহা-কুনালের বিয়ে নিয়েও তাড়ায় আছেন তাদের পরিবার। সাইফ-কারিনা যে বিয়ে হবার কথা ছিল বছরের শুরুতে তা হয়তবা এ বছরের শেষেও সম্ভব হবেনা কিনা তা অনিশ্চয়তায় রয়ে গেল। তাই আলোচিত এ বিয়ে দেখতে আরো অনেকটা সময় অপেক্ষায় থাকতে হবে ভক্তদের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ