1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইমরান খানের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চেয়েছেন তার প্রাক্তন স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ তিন লাখ ৬৫ হাজার টন সার কিনবে সরকার নাইটক্লাবে পুলিশের হাতে আটক ইংলিশ পেসার, পেলেন শাস্তি মুনিরের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ, আলোচনায় ইরান কলাবাগানের বাসা থেকে নটর ডেম কলেজের সাবেক শিক্ষকের মরদেহ উদ্ধার বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সা-পিএসজিসহ বাকিরা কোথায় প্রয়োজন হলে সামরিক হামলা চালাব : ইরানকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারি আজ যেসব এলাকায় টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

ভাইবার-ইমো নিয়ে ভাবছে বিটিআরসি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ নভেম্বর, ২০১৬
  • ১৫৮ Time View

9আন্তর্জাতিক কল টার্মিনেশন রেট বাড়ানোর কারণে দেশে বৈধপথে কলের পরিমাণ কমে গেছে বলে জানিয়েছেন টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার (বিটিআরসি) চেয়ারম্যান শাহজাহান মাহমুদ। শুক্রবার বিটিআরসি কার্যালয়ে অবৈধ ভিওআইপি ও সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।

বিটিআরসি চেয়ারম্যান বলেন, আগে বৈধপথে গড়ে দিনে ১২ কোটি মিনিট ইনকামিং কল আসতো। ২০১৫ সালের আগস্টে কল টার্মিনেশন রেট দেড় সেন্ট থেকে বাড়িয়ে দুই সেন্ট করায় এখন তা দৈনিক গড়ে সাত কোটি মিনিটে নেমে এসেছে।

তিনি বলেন, কল কমার জন্য শুধু দাম বাড়ানোই মূল কারণ নয়। ভাইবার, হোয়াটসঅ্যাপ, ইমোর মতো স্মার্টফোন অ্যাপে ভয়েস কল সুবিধার কারণে আন্তর্জাতিক ফোনকলের ব্যবসায় প্রভাব পড়েছে।

ভাইবার, হোয়াটসঅ্যাপ, ইমোর মতো স্মার্টফোন অ্যাপে ভয়েস কলের সুবিধার কারণে আন্তর্জাতিক কলের পরিমাণ কমছে বলেও মন্তব্য করেন তিনি।

স্মার্টফোনে এ ধরনের অ্যাপ ব্যবহার বিষয়ে দু-এক মাসের মধ্যে বিটিআরসি একটি সিদ্ধান্তে পৌঁছাতে চায় বলেও জানান বিটিআরসির চেয়ারম্যান।

বিটিআরসি কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে ছিলেন ডাক ও টেলিযোগাযোগ সচিব ফয়জুর রহমান চৌধুরী এবং বিটিআরসির ভাইস চেয়ারম্যান আহসান হাবিব খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ