1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত পাবনা মানসিক হাসপাতাল বিনোদনের জায়গা নয়: স্বাস্থ্যমন্ত্রী

ক্যালিফোর্নিয়া হত্যাকাণ্ড: হত্যাকারীর নাম প্রকাশ

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ এপ্রিল, ২০১২
  • ১৭৫ Time View

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের জন্য দায়ী ব্যক্তির নাম প্রকাশ করেছে পুলিশ। সোমবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের অকল্যান্ড শহরের একটি বিশ্ববিদ্যালয়ে গুলি চালিয়ে সাত জনকে হত্যা করে এক উন্মত্ত বন্দুকধারী। এতে আহত হয় আরো চার জন।

পুলিশ জানিয়েছে ৪৩ বছর বয়সী ওই খুনির নাম ওয়ান গোহ। তিনি কোরিয়ান বংশোদ্ভূত বলে জানা গেছে। অকল্যান্ড পুলিশের প্রধান হাওর্য়াড জর্দান বলেন ওকোস বিশ্ববিদ্যালয়ে গুলি চালানোর দায়ে অভিযুক্ত ওয়ান গোহ ওই প্রতিষ্ঠানেরই সাবেক ছাত্র।

হত্যাকারী পরবর্তীতে ঘটনাস্থলের নিকটবর্তী আলামেদা শহরের একটি সুপারমার্কেটের সামনে পুলিশের কাছে আত্মসমর্পণ করে বলে জানান তিনি।

অকল্যান্ড শহরে অবস্থিত ওকোস বিশ্ববিদ্যালয় মূলত একটি ব্যক্তিমালিকানাধীন ধর্মীয় প্রতিষ্ঠান যেখানে ধর্মতত্ত্ব, সঙ্গীত ও নার্সিংয়ের ওপর শিক্ষা দেওয়া হয়।

সোমবারের ওই হামলায় ঘটনাস্থলেই নিহত হন পাঁচ জন। বাকি দুই জন হাসপাতালে মারা যান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ