1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

মায়ানমারে মুসলিম গণহত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১৬
  • ২০৪ Time View

29প্রতিবেশী দেশ মায়ানমারের আরাকান রাজ্যে সেনাবাহিনী ও বৌদ্ধ ভিক্ষু কর্তৃক মুসলিম গণহত্যা, হামলা, নির্যাতন এবং দেশ ত্যাগে বাধ্য করার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মাদরাসা ছাত্র-শিক্ষকেরা।

বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের উদ্যোগে শহরের লোকনাথ দিঘির মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এতে জেলার সকল কওমি মাদরাসার সহস্রাধিক ছাত্র-শিক্ষক অংশ নেন।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাউতলি বাসস্ট্যান্ডের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শহরের জামিয়া সিরাজীয়া দারুল উলুম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মনিরুজ্জামান সিরাজীর সভাপতিত্বে সামবেশে বক্তব্য দেন  মুফতি মোবারকুল্লাহ্, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা নোমান হাবীবি, মাওলানা আব্দুর রহিম কাসেমী প্রমুখ।

সমাবেশে বক্তারা মায়ানমারে মুসলমানদের গণহত্যার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, মায়ানমারে নির্যাতনের শিকার মুসলমানদের বাঁচাতে অবিলম্বে মায়ানমারের সঙ্গে বাংলাদেশের সীমান্ত খুলে দিতে হবে। পাশাপাশি মুসলিম গণহত্যা বন্ধে বাংলাদেশ সরকারকে আন্তর্জাতিকভাবে আলোচনা করার দাবি জানান বক্তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ