1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

বিপিএল খেলতে শুক্রবার ঢাকায় আসছেন গেইল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১৬
  • ১৪৪ Time View

18টি-টোয়েন্টি ক্রিকেটের ফেরিওয়ালা বলা হয়ে থাকে ক্রিস গেইলকে। দেশ-বিদেশের প্রায় সব ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে সদর্প বিচরণ ক্যারিবিয় এই তারকার। আইপিএল, বিগব্যাশ, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল), পিএসএল, এসপিএল -সবখানেই আছেন তিনি। যে কোনো টেস্ট খেলুড়ে দেশে টি-টোয়েন্টি লিগ হলেই, সেখানেই খেলেছেন গেইল।

এর আগে বরিশাল বার্নার্স ও ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে বিপিএল মাতালেও চলতি আসরে শেষ হয়ে গেছে ২৪টি ম্যাচ। কিন্তু গেইল ছিলেন অনুপস্থিত। এই অসম্পূর্ণতাও এবার ঢেকে যাচ্ছে। শুক্রবার চিটাগাং ভাইকিংসের হয়ে খেলতে ঢাকায় আসছেন টি-টোয়েন্টির এই রাজা। আর সব ঠিক থাকলে ২৭ নভেম্বর মিরপুরে খেলবেন এবারের আসরে নিজের প্রথম ম্যাচ। টুর্নামেন্টের বাকি সব ম্যাচেই চিটাগাংয়ের হয়ে খেলার কথা তার।

এদিকে বিপিএলের সবচেয়ে চিত্তাকর্ষক লড়াইটা তাই দেখা যেতে পারে ২৭ নভেম্বর রাতেই। একদিকে ক্রিস গেইল, অন্যদিকে শহিদ আফ্রিদি। ৬ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রংপুর। আর ৮ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে তালিকায় চতুর্থ অবস্থানে চিটাগাং।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ