1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
সিনেমা: ‘ট্রাইব্যুনাল’ ছাড়লেন ফারিয়া, জানেন না নির্মাতা নির্মাণের ২৫ বছর পূর্তি উপলক্ষে চয়নিকার চার নাটক দারুণ পারফরম্যান্সে নজরে আসা জীবনের চোখে জাতীয় দলের স্বপ্ন ঢাকা-রংপুর লং মার্চ সফল করতে বিকেলে ঢাকায় জামায়াতের গণসংযোগ এশিয়ান গেমস উপলক্ষে জাপান সফরে সেনাবাহিনী প্রধান মাগুরা জেলা কারাগারের কয়েদির ঢামেকে মৃত্যু, পরিবারের ক্ষোভ ভাঙার আগে শেষ দেখা: মগবাজারের ঐতিহ্যবাহী রাজশাহী হাউজ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার ব্রোকারেজ হাউস–মার্চেন্ট ব্যাংকে মানি লন্ডারিং প্রতিরোধ ইউনিট গঠনের নির্দেশ বিএফআইইউর শেয়ারবাজারে অর্থ পাচার ঠেকাতে গোয়েন্দা সংস্থার কঠোর নজরদারি

চীনে নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রে দুর্ঘটনায় নিহত ৪০

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১৬
  • ১০৫ Time View

13চীনের পূর্বাঞ্চলের জিয়াংজি প্রদেশে নির্মাণাধীন একটি বিদ্যুৎকেন্দ্রের কুলিং টাওয়ার ধসে অন্তত ৪০ জন নিহত হয়েছে। এ ছাড়া ধ্বংসস্তুপের নিচে আরো অনেকেই আটকা পড়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া নিউজ অ্যাজেন্সি এক প্রতিবেদনে বলছে, জিয়াংজি প্রদেশের ফেংচেং এর ওই দুর্ঘটনা বৃহস্পতিবার সকালে ঘটেছে। ঘটনাস্থলে উদ্ধার কর্মীরা পৌঁছেছেন।

ধ্বংসস্তুপের নিচে অজ্ঞাতসংখ্যক লোক আটকে পড়ায় দুর্ঘটনায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কাপ্রকাশ করা হয়েছে। এদিকে, দুর্ঘটনায় আহত অন্তত ৫ জনকে উদ্ধারের পর হাসপাতালে নেয়া হয়েছে।

চীনের শিল্পাঞ্চলগুলোতে প্রাণঘাতী দুর্ঘটনা মাঝে মাঝেই ঘটে। দেশটির তিন দশকের দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে ছোট-বড় দুর্ঘটনা সব সময় লেগে আছে। গত বছর দেশটির তিয়ানজিনে এক রাসায়নিক বিস্ফোরণে ১৭০ জনের প্রাণহানি ঘটে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ