1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

বিমান হামলায় ইয়েমেনে ‘৩৮ আল কায়েদা যোদ্ধা’ নিহত

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ এপ্রিল, ২০১২
  • ১২২ Time View

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় পার্বত্য এলাকায় অবস্থিত বিদ্রোহী ঘাঁটি লক্ষ্য করে চালানো বিমান হামলায় অজ্ঞাত সংখ্যক ‘আল কায়েদা সমর্থিত’ যোদ্ধা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইয়েমেনি কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ জানায় তিন দিন ধরে আল রাহায় অবস্থিত বিদ্রোহী ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। বিমান হামলার সহায়তায় এ সময় সরকারি বাহিনী বিদ্রোহীদের ঘাঁটি দখল করে নেয় বলেও জানায় কর্তৃপক্ষ।

গত সপ্তাহে এই অঞ্চলে অবস্থিত একটি সেনা ঘাঁটিতে বিদ্রোহী যোদ্ধাদের পরিচালিত হামলার জবাবে ইয়েমেনি সামরিক বাহিনী বিদ্রোহীদের ঘাঁটি লক্ষ্য করে এই পাল্টা হামলা চালায় বলে জানিয়েছে একটি সূত্র।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান বিমান হামলা এবং ভারী গোলাবর্ষনে কমপক্ষে ৩৮ জন ‘আল কায়েদা সমর্থিত’ বিদ্রোহী নিহত হয়েছেন।

তবে বিদ্র্রোহীরা আল কায়েদা সমর্থিত বলে ইয়েমেনি কর্তৃপক্ষের দাবিকে কোন নিরপেক্ষ সূত্র থেকে যাচাই করা সম্ভব হয়নি।

ইয়েমেনে সাম্প্রতিক সরকার বিরোধী আন্দোলন ও সহিংসতার সুযোগে শক্তি সঞ্চয় করে বিদ্রোহীরা ইয়েমেনের দক্ষিণাঞ্চলে সরকারি বাহিনীর ওপর বিগত কয়েকমাস ধরে মারাত্মক হামলা পরিচালনা করে আসছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ