1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

যুক্তরাষ্ট্রের গ্লোবাল অ্যালায়েন্স উপদেষ্টা শেখ আবদুল হাই বাচ্চু

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ এপ্রিল, ২০১২
  • ৪৮৪ Time View

সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংগঠন গ্লোবাল অ্যালায়েন্স ফর হোমল্যান্ড সিকিউরিটির (জিএএইচএস) উপদেষ্টা নির্বাচিত হয়েছেন বিশিষ্ট বাংলাদেশি নাগরিক শেখ আবদুল হাই বাচ্চু।

যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য পিটার টি কিং স্বাক্ষরিত মার্কিন প্রতিনিধিসভা (হাউস অব রেপ্রিজেন্টেটিভস) থেকে পাঠানো একটি বিবৃতিতে এ তথ্য জানানো হয়। পিটার কিং যুক্তরাষ্ট্রের কংগ্রেসনাল হোমল্যান্ড সিকিউরিটির চেয়ারম্যান।

বিবৃতিতে পিটার কিং বলেন, ‘সম্প্রতি বাংলাদেশের সুপরিচিত ব্যক্তিত্ব শেখ আবদুল হাই বাচ্চুর সঙ্গে আমি সাক্ষাৎ করেছি। তিনি গ্লোবাল অ্যালায়েন্স ফর হোমল্যান্ড সিকিউরিটির উপদেষ্টার দায়িত্ব পালন করবেন। হোমল্যান্ড সিকিউরিটির উপদেষ্টা হিসেবে তিনি বাংলাদেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, সংস্থা, সংগঠনের সঙ্গে সংগঠনটির যোগাযোগ বজায় রাখবেন।’

বিবৃতিতে আরও বলা হয়, সন্ত্রাসবাদের প্রতি আপোষহীনতার বার্তা সাধারণের মধ্যে পৌঁছে দিতে আবদুল হাই বাচ্চু সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালা ও জনসভার আয়োজন করবেন। একই সঙ্গে তিনি বাংলাদেশের বিভিন্ন মৌলবাদী গোষ্ঠীর সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের আর্থিক লেনদেনের ওপর নজরদারি বিষয়ক কর্মসূচি বাস্তবায়ন করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ