1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৬ এপ্রিল থেকে বিমানে ৪৮ ঘণ্টার ধর্মঘট

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ এপ্রিল, ২০১২
  • ১৫৬ Time View

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মীরা ১৬ এপ্রিল সকাল ৬টা থেকে ৪৮ ঘণ্টার ধর্মঘট ঘোষণা করেছে।

বিমানের প্রধান কার্যালয় বলাকা ভবনের লাউঞ্জে মঙ্গলবার সকালে আয়োজিত অবস্থান ধর্মঘট থেকে কর্মীরা এই ঘোষণা দেয়।

বেলা সোয়া ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিমান বাঁচাও ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

পরিষদের আহ্বায়ক মশিকুর রহমান কর্মবিরতি কর্মসূচি ঘোষণা করেন।

কর্মীরা জানান, এ কর্মসূচির মাধ্যমে সারা বিশ্বে বিমানের ফ্লাইট চলাচল বন্ধ করা হবে। একই সঙ্গে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরও অচল করে দেওয়া হবে।

তারা বলেন, ওই সময় সারা বিশ্ব থেকে বাংলাদেশকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে।

ধর্মঘটকারীরা বলাকার সামনে বিমানের চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদের কুশপুতুল পোড়ায়। ও তার কক্ষে তালা ঝুলিয়ে দেয়। জামাল উদ্দিন বর্তমানে বিদেশে অবস্থান করছেন।

ধর্মঘটের সময় বিপুলসংখ্যক পুলিশ ঘিরে রাখে বলাকা ভবন।

বিমানের বৈমানিক, কেবিন ক্রু, কর্মকর্তা-কর্মচারীরা বিমান বাঁচাও ঐক্য পরিষদেরর ব্যানারে ৫ মার্চ থেকে আন্দোলন করে আসছে।

গত ২৫ মার্চ বিমানকর্মীরা অবস্থান ধর্মঘট কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন। বিমান বাঁচাও ঐক্য পরিষদের আহ্বায়ক মশিকুর রহমান এই কর্মসূচি ঘোষণা করেন। সে সময় বর্তমান পরিচালনা পর্ষদের সদস্যদের বিমানে অবাঞ্চিত ঘোষণা করা হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদ ভেঙে দিতে ঐক্য পরিষদ ১৫ মার্চ পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল।

এর আগে একই দাবিতে বিমান বাঁচাও ঐক্য পরিষদ বিমানের প্রধান কার্যালয়ে সামনে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ