1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
ঘূর্ণিঝড় ‘অর্ণব’ : আগামী ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে কফির দাওয়াত দিয়ে জয়া বললেন—‘বিলটা নিজের, সঙ্গটা আমার’ আনচেলত্তির দল ঘোষণা নিয়ে বার্সায় দুশ্চিন্তা, কারণ রাফিনিয়া একদিনের ব্যবধানে বিশ্ববাজারে ফের কমল জ্বালানির দাম গ্যাবনকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করলেন আইসিটি মন্ত্রী পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক

মাহমুদউল্লাহর মুখোমুখি মুশফিক

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ নভেম্বর, ২০১৬
  • ১২১ Time View

10মাহমুদউল্লাহ-মুশফিক, জাতীয় দলে সতীর্থ, বৈবাহিক সূত্রে দুজনে আত্মীয়, ভায়রা-ভাই। তবে এই সম্পর্কগুলো আজ দূরে সরিয়ে রেখে একে অপরের বিপক্ষে মাঠে নামবে দুই তারকা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ মুশফিকের বরিশাল বুলস মুখোমুখি হবে মাহমুদউল্লাহর খুলনা টাইটান্সের।

গত আসরে ছিলেন বরিশালের অধিনায়ক। দলকে তুলে ছিলেন ফাইনালে। এবার নাম লিখিয়েছেন খুলনায়। তবে দল পাল্টালেও মাহমুদউল্লাহর ক্ষুরধার নেতৃত্ব বদলে যায়নি, সাদামাটা দল নিয়েও খুলনা ম্যাচের পর ম্যাচ চমক দেখাচ্ছে তার কারণেই। শনিবার তার ব্যাটে চেপেই শক্তিশালী ঢাকা ডায়নামাইটসকে হারিয়েছে খুলনা। আজ তাই বাড়তি আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে মাহমুদউল্লাহ বাহিনী।

দলে নেই কোনো তারকা ব্যাটসম্যান। এর ওপর আবার হার দিয়ে আসর শুরু। তবে সবকিছু পেছনে ফেলে অভিজ্ঞ ব্যাটসম্যান শাহরিয়ার নাফীসকে সঙ্গে নিয়ে দল টেনে নিয়ে যাচ্ছেন মুশফিক। দলকে এনে দিয়েছিলেন টানা তিন জয়।  দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচ হারলেও দু’দিন বিরতির পর সেই হতাশা কাটাতে আজ খুলনার ওপর চড়াও হতে চাইবে তারা।

আজ দিনের একমাত্র ম্যাচটা তাই যতটা খুলনা আর বরিশালের লড়াই, ঠিক ততটাই মুশফিক আর মাহমুদউল্লাহরও। জমজমাট এক দ্বৈরথের প্রত্যাশা তাহলে করাই যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ