1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গোয়েন্দাদের ফাঁকি দিয়ে পালালেন ‘বাচ্চু রাজাকার’

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ এপ্রিল, ২০১২
  • ১৪৯ Time View

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকারকে খুঁজে পায়নি গোয়েন্দা পুলিশ। রাতের অ‍াঁধারে তিনি পালিয়ে গেছেন গোয়েন্দাদের চোখ ফাঁকি দিয়ে।

মঙ্গলবার উত্তর খানের উত্তরখানের ২৮৯/৬, চানপাড়ার আজাদ ভিলায় তার ফ্ল্যাটসহ চারতলা ওই ভবনের সব ফ্ল্যাটে তল্লাশি চালিয়েও তাকে পাওয়া যায়নি।

পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, তিনি শেষরাতের দিকে বাসা থেকে বেরিয়ে গেছেন, আর ফেরেননি।

এদিকে গোয়েন্দাদের কড়া নজরদারি থাকলেও কিভাবে তিনি পালিয়ে গেলেন, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। অবশ্য গোয়েন্দা পুলিশ তাদের নজরদারির দুর্বলতার কথা স্বীকার করেছে।

আজাদ ভিলায় তল্লাশি শেষে অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবির সহকারী কমিশনার সুনন্দা রায় সাংবাদিকদের বলেন, ‘বাচ্চু রাজাকারকে খুঁজে পাওয়া যায়নি। বাসা থেকে জানানো হয়েছে, তিনি শেষরাত সাড়ে তিনটার দিকে বাসা থেকে বেরিয়ে গেছেন।’

এত নজরদারির মধ্যে থেকেও তিনি কিভাবে পালিয়ে গেলেন, বিষয়টি জানতে চাইলে সুনন্দা বলেন, ‘যেহেতু তার নামে আগে ওয়ারেন্ট ছিল না, সেহেতু কঠোরভাবে নজরদারি করা হয়নি। একটু দুর্বলতা ছিল এটা স্বীকার করতে হবে। সেজন্য হয়তো পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছেন।’

পরবর্তী পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘তিনি এখন ওয়ায়েন্টভুক্ত ফেরারি আসামি। তাকে ধরার জন্য আমরা তৎপরতা চালাচ্ছি। দেশের প্রত্যেকটি থানায় তার ছবিসহ ওয়ারেন্টের কপি পাঠানো হবে। এরই মধ্যে সারা দেশে এ বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে।’

আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকারের মেয়ে সামানিয়া জান্নাত জানান, রাতে তিনি বাসায় ছিলেন। পরে তাহাজ্জুদ নামাজ শেষে শেষরাতে তিনি বাসা থেকে বেরিয়ে যান। প্রতিদিন তিনি নামাজ পড়ে বাসায় ফেরেন। এরপর সাড়ে ৭টা-৮টা পর্যন্ত বিশ্রাম নেন। কিন্তু আজ ৮টা পর্যন্ত তিনি বাসায় না আসায় তার দুই ছেলেও তাকে খুঁজতে বাসা থেকে বেরিয়ে গেছেন।

অভিযানের সময় বাসায় তার স্ত্রী, মেয়ে এবং ছেলের বউ ছিলেন।

উল্লেখ্য, মঙ্গলবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আবুল কালাম আজাদকে যত দ্রুত সম্ভব গ্রেফতার করে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ