1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
অনুমোদন জটিলতায় ১ নভেম্বর চালু হচ্ছে না সেন্টমার্টিন রুটের জাহাজ সাতক্ষীরা-খুলনা মহাসড়কের দুই পাশে আরটিভির উদ্যোগে বৃক্ষরোপণ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিশাল ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী ট্যাংকারে আগুন, দাবি আইআরজিসির খুলনা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের নেতৃত্বে নাজমুল-তাওহীদ শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি? প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ জানিয়ে আইনমন্ত্রীকে অ্যামনেস্টির চিঠি যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ চুক্তির প্রথম দফা আলোচনা শেষ, পরের বৈঠক জানুয়ারিতে

শিগগিরই স্পিন কোচ পাচ্ছেন সাকিব-মিরাজরা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ নভেম্বর, ২০১৬
  • ২০৯ Time View

8সাকিব-তাইজুল-আরাফাত সানিদের স্পিন কোচ হিসেবে বেশ কিছুদিন দায়িত্ব পালন করেছিলেন রুয়ান কালপাগে। তবে গত আগস্টে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে অনেকটা বেঈমানি করেই বিদায় নিয়েছেন তিনি। এরপর গত তিন-চারমাস বাংলাদেশ জাতীয় দল এগিয়ে চলছে স্পিন কোচ ছাড়াই।

তবে এবার খুব দ্রুত স্পিন কোচ পেতে যাচ্ছেন সাকিব-মিরাজরা। আগামি ডিসেম্বরের দিকেই একজন স্পিন কোচ নিয়োগ দেয়া হবে বলে জোর গুঞ্জন শোনা যাচ্ছে। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন নিজেই জানিয়েছেন এ তথ্য।

রুয়ান কালপাগের বিদায়ের পর বেশ কয়েকদিন আলোচনার টেবিলে ছিল লংকান কিংবদন্তী মুত্তিয়া মুরালিধরনের নাম। তবে শেষ পর্যন্ত সেটা গুঞ্জন হিসেবেই থেকে যায়। স্পিন কোচ নিয়োগ দেয়া সম্পর্কে বিসিবি কী পদক্ষেপ নিয়েছে তা জানা যায়নি।

বিসিবির প্রধান নির্বাহী জানিয়েছেন, চলতি বছর শেষ দিকেই উপমহাদেশের একজন স্পিন বোলিং কোচ নিয়োগ দেয়ার লক্ষ্যে কাজ চলছে। শুধু তাই নয়, আগামীবছর চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে ইংল্যান্ডে প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা নিচ্ছে বিসিবি- বলে জানালেন তিনি।

রুয়ান কালপাগেকে অপসারনের পর তিন মাস স্পিন কোচ ছাড়ায় চলেছে বাংলাদেশ। এর মধ্যেই ঘরের মাঠে খেলে ফেলেছে দুটি আন্তর্জাতিক সিরিজ। দুটিতেই কম-বেশি সাফল্য পেয়েছে বাংলাদেশ দল। তবে, এখন হঠাৎ কেন স্পিন কোচ নিয়োগ দিতে যাচ্ছে বিসিবি? এর ব্যাখ্যা পাওয়া গেছে, আগামী মাসে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ড সফরে স্পিনারদের জন্য ভিন্ন কন্ডিশনে সাফল্য পাওয়াটা হবে চ্যালেঞ্জিং। তাই স্পিন বোলিং কোচের বিষয়টি ভাবাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)।

বিসিবি প্রধান নির্বাহী মিডিয়াকে বলেন, ‘আমাদের টার্গেট দীর্ঘ মেয়াদের জন্য একজনকে নিয়োগ দেয়া, যিনি লম্বা সময় জাতীয় দলের সঙ্গে কাজ করতে পারবেন।’

বিপিএল শেষেই প্রস্তুতি শুরু হবে নিউজিল্যান্ড সফরের। শুরুতে অস্ট্রেলিয়ায় ১০ দিনের একটি কন্ডিশনিং ক্যাম্প। এরপর ২৬ ডিসেম্বর ওয়ানডে দিযে শুরু হবে নিউজিল্যান্ড সিরিজ। এ জন্য ১০ ডিসেম্বর অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওয়ানা দেবে বাংলাদেশের ক্রিকেটাররা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ