1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

ডিবিএর নির্বাচন রোববার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ নভেম্বর, ২০১৬
  • ১৩০ Time View

5ডিবিএর নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, রোববার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ভবনে ভোট গ্রহণ চলবে। প্রথমবারের মতো এ নির্বাচন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। নির্বাচনে ২৪১ জন সদস্য তাদের ভোট প্রদান করবেন। তদের প্রত্যক্ষ ভোটে ১৫ জন ডিবিএর পরিচালক নির্বাচিত হবেন।

এ পরিচালকরা ২৩ নভেম্বর রাজধানীর ঢাকা ক্লাবে ডিবিএর দ্বিতীয় বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সংগঠনের সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত করবেন।

যেসব প্রার্থী প্রতিদন্দ্বিতা করেছেন তারা হলেন- রয়েল গ্রিন সিকিউরিটিজের আব্দুল হক, মো. শহিদুল্লাহ সিকিউরিটিজের শরীফ আনোয়ার হোসেন, রশিদ ইনভেস্টমেন্ট সার্ভিসের আহমেদ রশিদ লালী, ইনভেস্টমেন্ট প্রমোশন সার্ভিসের মোস্তাক আহমেদ সাদিক, মডার্ন সিকিউরিটিজের খুজিস্তা নূর-ই নাহারীন, রাশটি সিকিউরিটিজের সৈয়দ রেদোয়ানুল ইসলাম, অ্যারিজ সিকিউরিটিজের মাসুদুল হক, পিপলস ইক্যুটিজের কবির আহমেদ, সাদ সিকিউরিটিজের মো. দেলোয়ার হোসাইন, প্রাইলিংক সিকিউরিটিজের মো. জহিরুল ইসলাম, গ্লোবাল সিকিউরিটিজের রিচার্ড ডি রোজারিও।

আরো আছেন- কান্ট্রি স্টক লিমিটেডের খাজা আসিফ আহম্মেদ, শ্যামল ইক্যুটি ম্যানেজমেন্টের মো. সাজেদুল ইসলাম, ইউনিক্যাপ সিকিউরিটিজের ওয়ালি উল ইসলাম, থিয়া সিকিউরিটিজের মাহবুবুর রহমান, ই-সিকিউরিটিজের এম মোয়াজ্জেম হোসাইন, কে-সিকিউরিটিজ অ্যান্ড কনসালটেন্টসের দিল আফরোজা কামাল, শাহেদ সিকিউরিটিজের শাহেদ আব্দুল খালেক এবং ডিবিএল সিকিউরিটিজের মোহাম্মদ আলী।

নির্বাচনে যোগ্য ভোটাররা তার পরিবর্তে অন্য কাউকে ভোট দেয়ার ক্ষমতা অর্পন করতে পারবেন। তবে এ ক্ষেত্রে ১৫ নভেম্বর বিকেল ৪টার মধ্যে যারা প্রক্সি ফরম জমা দিয়েছে তারাই এ ভোট প্রদান করতে পারবেন।

এর আগে ডিএসই ব্রোকার অ্যাসোসিয়েশনের নির্বাচনের জন্য তিন সদস্যবিশিষ্ট কমিশন ও আপিল বোর্ড গঠন করা হয়েছিল।

নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন হারুন সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক হারুনুর রশিদ। কমিশনের অন্য দুই সদস্য হলেন,- মার্চেন্ট সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক এম কামাল উদ্দিন ও এম অ্যান্ড জেড সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুর উদ্দিন আহমেদ। আর আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে আছেন আলী সিকিউরিটিজের চেয়ারম্যান এম আকবর আলী।

উল্লেখ্য, ডিএসইর সাবেক সভাপতি আহসানুল ইসলাম টিটু ডিবিএর প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ