1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, জনস্বার্থে ব্যবস্থা নেবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা সরকারের ১৮০ দিনের অর্জন গুরুত্বের সঙ্গে উপস্থাপন করতে হবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন আইওএম’র চিফ সেনাবাহিনী প্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী মাদকবিরোধী সামাজিক আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের নিত্যপণ্যের সরবরাহ স্থিতিশীলে ‘এআই’র উদ্যোগ নেয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: জাহেদ উর রহমান বিনিয়োগ সেবা সহজ করতে ৬৬১.৫ কোটি টাকার ‘বাংলাবিজ’ প্রকল্প সরকারের স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তির বিকাশে সরকার গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে : প্রধানমন্ত্রী

জামিন পেলেন এমপি বদি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ নভেম্বর, ২০১৬
  • ১৯২ Time View

38দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে নিম্ন আদালতে বদির বিরুদ্ধে দেয়া ১০ লাখ টাকার জরিমানার আদেশটিও স্থগিত করেছেন হাইকোর্ট।

বুধবার হাইকোর্টের বিচারপতি মো. রুহুল কুদ্দুসের একক বেঞ্চে এই আদেশ দেয়া হয়।

আদালতে বদির পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মাহবুব আলী এমপি এবং তার সঙ্গে ছিলেন নাসরিন সিদ্দিকা লিনা। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খোরশেদ আলম খান।

গত ৯ নভেম্বর সাজার বিরুদ্ধে আপিল করেন বদির আইনজীবী। গত বৃহস্পতিবার ৩ বছরের সাজার বিরুদ্ধে আপিল করেন বদির আইনজীবী। হাইকোর্টে করা আপিলের শুনানি করে আজ এই আদেশ দেওয়া হলো।

এর আগে গত ২ নভেম্বর ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু আহমদ জমাদার সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে ৩ বছরের কারাদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন। রায়ে একই সঙ্গে তাকে ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাস কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং তথ্য গোপনের অভিযোগে ২০১৪ সালের ২১ আগস্ট রাজধানীর রমনা থানায় বদির বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় দুদক।

দুদক সূত্রে জানা যায়, আবদুর রহমান বদি এমপি তার জ্ঞাত আয়বহির্ভূত ১০ কোটি ৮৬ লাখ ৮১ হাজার ৬৬৯ টাকা মূল্যমানের সম্পদ গোপন করে মিথ্যা তথ্য দিয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ