1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

কালিয়াকৈরে শিশুকে ধর্ষণচেষ্টায় যুবক গ্রেফতার

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ নভেম্বর, ২০১৬
  • ১৮৪ Time View

13গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রতনপুর এলাকায় তিন বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মঙ্গলবার রাতে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার মো. মেজবাউল (১৮) গাইবান্ধার গবিন্দগঞ্জ উপজেলার খাকসা গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। সে এলাকায় রাজমিস্ত্রির কাজ করতো।

শিশুটির পরিবার ও পুলিশ জানায়, কালিয়াকৈর উপজেলার রতনপুর এলাকার একটি বাড়িতে ভাড়া থাকে ওই শিশুটির পরিবার। একই বাড়িতে পাশের একটি কক্ষে মেজবাউলও ভাড়া থাকে।

গত ১৪ নভেম্বর সন্ধ্যার দিকে ওই শিশুটিকে আদর ও মোবাইলে জীবজন্তুর ছবি দেখানের বাহানা করে তার কক্ষে কোলে করে নিয়ে যায় সে। পরে তার কক্ষে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে রাজমিন্ত্রি মেজবাউল। এসময় শিশুটির চিৎকার শুনে তার মা এগিয়ে গেলে মেজবাউল দৌড়ে পালিয়ে যায়।

পরে শিশুটিকে তার মা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেন। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মঙ্গলবার রাতে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন। পরে ওই রাতেই পুলিশ অভিযান চালিয়ে উপজেলার রতনপুর এলাকা থেকে মেজবাউলকে গ্রেফতার করেছে।

কালিয়াকৈর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ছানোয়ার জাহান জানান, পুলিশের জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ