1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী মরক্কো পৌঁছেছেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০১৬
  • ১৪০ Time View

28প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্পর্কিত ফ্রেমওয়ার্ক কনভেনশনের (ইউএনএফসিসি) কনফারেন্স অব পার্টিসের (কপ-২২) উচ্চ পর্যায়ের দুটি পর্বে যোগ দিতে তিনদিনের সরকারি সফরে মরক্কোয় পৌঁছেছেন।

ইউএনএফসিসি (কপ-২২) বৈশ্বিক জলবায়ু শীর্ষ সম্মেলন হিসেবে সুপরিচিত। মরক্কোর সাবেক রাজকীয় শহর মারাকাশে ইউএনএফসিসির ২২তম এ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-১০১৯) প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে আজ সোমবার স্থানীয় সময় (মরক্কো) বিকেল ৪টা ৪৫ মিনিটে মেনারা বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে আনুষ্ঠানিক সংবর্ধনা শেষে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা সহকারে হোটেল লা মামৌনিয়াতে নিয়ে যাওয়া হয়। সফরকালে তিনি এ হোটেলে অবস্থান করবেন।

শেখ হাসিনা জলবায়ু শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ সকালে মরক্কোর উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। বিশ্বের ৫০টিরও বেশি সরকার ও রাষ্ট্রপ্রধান বৈশ্বিক জলবায়ুর হুমকি মোকাবিলায় করণীয় নির্ধারণে অব্যাহতভাবে কাজ করে যাবেন বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী মঙ্গলবার সকালে কপ-২২ এর উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন। বিকেলে তিনি কপ-২২, সিএমপি-১২ (১২তম কনফারেন্স অব দ্য পার্টিস সারভিং এজ দ্য মিটিং অব দ্য পার্টিস অব দ্য কিয়োটো প্রটোকল) এবং সিএমএ-১ (ফাস্ট কনফারেন্স অব দ্য পার্টিস সারভিং এজ দ্য মিটিং অব দ্য পার্টিস অব দ্য প্যানিস অ্যাগ্রিমেন্ট) যৌথ উচ্চ পর্যায়ের বৈঠকে বক্তৃতা করবেন।

পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ ও বন এবং পরিবেশ উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন।

শেখ হাসিনা ১৬ নভেম্বর দেশে ফিরবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ