1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

উত্থান ধারায় শেয়ারবাজার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০১৬
  • ১৯১ Time View

14টানা দুদিন দরপতনের পর উত্থানের ধারায় ফিরেছে দেশের শেয়ারবাজার। সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দুই স্টক এক্সচেঞ্জেই সব ধরনের সূচকের পাশাপশি বেড়েছে লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফন্ডের দর। একই সঙ্গে বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমাণও।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, মঙ্গলবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৬৪ পয়েন্টে, ডিএসইএস শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১৮ পয়েন্টে অবস্থান করছে এবং ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৫২ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৬৪৬ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট। যা আগের দিনের চেয়ে ২ কোটি টাকা বেশি। সোমবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৬৪৪ কোটি টাকা।

ডিএসইতে মোট ৩১৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ১৬৭ টির, কমেছে ১১০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির শেয়ার দর।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসসিএক্স ২২ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৭২৩ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই৫০ সূচক ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৫ পয়েন্টে, সিএসই৩০ সূচক ৫৮ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৯৪৩ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৩৪ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৩৩২ পয়েন্টে দাঁড়িয়েছে এবং সিএসআই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে এক হাজার ৫ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে টাকা অংকে লেনদেন হয়েছে ৪০ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট। এদিন সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের। এরমধ্যে বেড়েছে ১১৬টির, কমেছে ৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির শেয়ার দর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ